Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের

অনলাইন ডেস্ক পঠিত: 164 বার

প্রকাশিত: January 22, 2023 | 3:12 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক :  যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ গত ১৬ জানুয়ারী সোমবার বাংলাদেশের স্থপতি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মোমতাজ শাহনাজ। পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।

সভায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি রওশন আরা বেগম, জাহানারা আলী, সাংস্কৃতিক সম্পাদক সবিতা দাস, কার্যকরী সদস্য নাহার আলম, সুরাইয়া হাসান ডোনা, বাফেলো থেকে আগত ফারজানা পারভিন সহ আরো অনেকে।

সভাপতির বক্তব্যে অধ্যাপিকা মোমতাজ শাহনাজ বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বার্ষিকী ১০ জানুয়ারি। ১৯৭২ সালের এই দিনে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে সদ্য স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন তিনি। তাঁর আগমনে দেশের জনগণ সত্যিকারে স্বাধীনতার আনন্দ উপভোগ করে ছিল।

তিনি বলেন, ভিনদেশি শক্তির কাছে মাথা নত করে নয়, জাতির পিতার স্বাধীন বাংলাদেশের মানুষ আজ বিশ্বের বুকে গর্বের সঙ্গে মাথা উঁচু করে চলছে, সেটাই আমাদের পরম পাওয়া।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় আজ দেশের মানুষ স্বাধীনতার সুখ উপভোগ করছে। তিনি সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে, সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ