Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর হার বেড়েছে ৪.৯ শতাংশ

অনলাইন ডেস্ক পঠিত: 114 বার

প্রকাশিত: November 14, 2018 | 10:23 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে আসা বাংলাদেশি শিক্ষার্থীর হার গত শিক্ষাবর্ষে বেড়েছে ৪ দশমিক ৯ শতাংশ। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে পড়তে আসে ৭ হাজার ৪৯৬ জন শিক্ষার্থী। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে এ বৃদ্ধির গড় হার এখন ১ দশমিক ৫ শতাংশ ছাড়িয়ে গেছে। ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ বিষয়ক ‘ওপেন ডোরস রিপোর্ট-২০১৮’ এ তথ্য ওঠে এসেছে।

উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানোর দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন বিশ্বে ২৪তম। আর স্নাতক পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যার দিক দিয়ে অবস্থান ১০ নম্বরে। গত ছয় বছরে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৫৮ দশমিক ৪ শতাংশ।

গত তিন বছরে যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ১০ লাখের বেশি বিদেশি শিক্ষার্থী ছিল। চলতি শিক্ষাবর্ষে তা ১০ লাখ ৯০ হাজারে ওঠে যা একটি রেকর্ড। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টানা ১২ বছর ধরে বিদেশি শিক্ষার্থী বৃদ্ধির হার অব্যাহত রয়েছে।

বাংলাদেশের কয়েকটি স্থানে ‘এডুকেশনইউএসএ’ পরামর্শ সেবা ও রেফারেন্স সামগ্রী পাওয়া যায়। এর মধ্যে রয়েছে বারিধারায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টার, ধানমন্ডিতে অবস্থিত এডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড দ্য আর্টস এবং চট্টগ্রামের আমেরিকান কর্নার। এসব স্থানে প্রশিক্ষিত পরামর্শকরা দলভিত্তিক তথ্য অধিবেশন পরিচালনা করেন এবং আগ্রহী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য পৃথক কাউন্সেলিং সার্ভিস দেন। এছাড়া সিলেট, খুলনা ও রাজশাহীর আমেরিকান কর্নারে এডুকেশনইউএসএ রেফারেন্স লাইব্রেরি ও ‘দূর পরামর্শ’ পাওয়া যায়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV