Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বিজ্ঞানী সৈয়দ জামাল গ্রেফতার

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: February 5, 2018 | 10:35 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ট্রাম্পের অভিবাসন নীতির ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রে সৈয়দ আহমেদ জামাল নামে এক বাংলাদেশি গ্রেফতার হয়েছেন। ৩০ বছর ধরে তিনি যুক্তরাষ্ট্র বসবাস করছেন। আহমেদ জামালের দুই সন্তান এবং স্ত্রীর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে। পুলিশের খাতায় জামালের নামে কোনও অপরাধমূলক কাজের রেকর্ড নেই। তবুও বুধবার সকালে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে ফেরার পথে বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করেন অভিবাসন এবং শুল্ক দফতরের (আইসিই) কর্মকর্তারা। খবর জি নিউজের।

অভিবাসন দফতরের কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে জাতীয় নিরাপত্তার স্বার্থে কোনও ব্যক্তিকে বিপজ্জনক মনে হলে তাকে গ্রেফতার করা বাধ্যতামূলক বলে জানিয়েছেন তারা। আইসিইর কার্যনির্বাহী প্রধান থমাস হোমান জানিয়েছেন, আদালতের আদেশেই জামালকে গ্রেফতার করা হয়েছে। ২০১১ সালে একবার জামালের ভিসা বাতিল হয়ে যায়। আদালত ‘ভলান্টারি ডিপারচার’এর নির্দেশ দিলেও সে সময় দেশ থেকে জামালকে বিতাড়িত করা হয়নি। পরে স্থায়ী বসবাসের ভিসা আবদেন করলে খারজি করে দেয় অভিবাসন আপিল বোর্ড। আদালতের নির্দেশেই জামালকে গ্রেফতার করা হয় বলে দাবি অভিবাসন দফতরের।

সৈয়দ আহমেদ জামাল একজন ‘বিহারি বাংলাদেশি’। ১৯৮৭ সালে কানসাস বিশ্ববিদ্যালয়ে পড়তে দেশে ছেড়েছিলেন। জামাল বিজ্ঞানমনস্ক হওয়ায় কট্টরপন্থীদের হাতে খুন হওয়ার আশঙ্কা থেকে আর দেশে ফেরেননি।

জামাল কানসাসের লরেন্সে আহমেদ বেশ জনপ্রিয় মুখ। তার পরিবার, বন্ধুবান্ধব থেকে প্রতিবেশীরা জনমত তৈরি করতে স্বাক্ষর সংগ্রহ শুরু করেছে। ইতিমধ্যেই ২৫ হাজার স্বাক্ষর সংগ্রহ হয়েছে। জামালের ১৪ বছরের ছেলে একটি ভিডিওতে সরকারের কাছে আবেদন জানিয়েছে, পরিবারের ভরসা একমাত্র তাদের বাবা। ছোট ভাই দিনরাত কাঁদছে। বোনের সামনের পরীক্ষায় মনোযোগ করতে পারছে না। মায়ের একটি কিডনি বিকল হয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে চলে গেলে আমার মা মারাই যাবেন। সূত্র : যুগান্তর

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV