Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর

অনলাইন ডেস্ক পঠিত: 90 বার

প্রকাশিত: July 29, 2014 | 3:10 AM

http://youtu.be/pllW7gs9nO0 https://w

ww.youtube.com/watch?

v=pllW7gs9nO0&feature=youtu.be

People In North America are Celebrating the Holy Eid ul Fitor 2014 NY,USA

ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। স্থানীয় সময় ২৮ জুলাই সোমবার উত্তর আমেরিকার নিউইয়র্ক, নিউজার্সী, ওয়াশিংটন সহ বিভিন্ন স্টেটে বসবাসরত মুসলমানগন স্বপরিবারে নিকটস্থ মসজিদ ও খোলা মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকায় ছেলে-মেয়েদের নিয়ে ঈদ জামাতে যেতে পারায় এবারের ঈদে প্রবাসীদের মধ্যে বাড়তি উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ঈদ জামায়াত গুলোতে নেমেছে প্রবাসী মুসল্লীদের ঢল।

29072014_006_NY_EID

29072014_007_NY_EIDযুক্তরাষ্ট্রে এবার অধিকাংশ ঈদ জামায়াত সকাল ৮ থেকে সাড়ে ১০ টার মধ্যে অনুষ্ঠিত হয়। আবহাওয়া ভাল থাকায় অধিকাংশ ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়েছে খোলা আকাশের নিচে।

নিউইয়র্কে উল্লেখযোগ্য ঈদ জামায়াত :
ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে মসজিদ সংলগ্ন পার্কিং লটে ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। এখানে ঈদের দুটো জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এহিয়া নামাজে ইমামতি করেন।
নর্থ ব্রঙ্কস মসজিদের উদ্যোগে ওভাল পার্কে সকাল ১০ টায় বিশাল ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নর্থ ব্রঙ্কস জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের খতীব মাওলানা মো: মাসহুদ ইকবাল এতে ইমামতি করেন।
ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদে ঈদের ২টি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত সকাল ৮-৪৫ মি: অনুষ্ঠিত হয়। ইমামতি করেন নিউইয়র্কের পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম।
ব্রঙ্কস মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়।
জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে সোমবার সকাল ৯ টায় জ্যামাইকা হাই স্কুল মাঠে (৮৪ এভিনিউর ১৬৮ স্ট্রিট) বিশাল ঈদ জামাত অনুষ্ঠিত হয়। জামাতে মহিলাদেরও নামাজ আদায় করার ব্যবস্থা করা হয়। খোলা মাঠে জামাতে অংশগ্রহণকারীদের জন্য পার্কিংয়ের ব্যবস্থা ছিল।

3-Eid Ul_Fitor_Tony72814
জ্যামাইকায় দারুস সালাম মসজিদে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয় মসজিদের ভেতরে। প্রথম জামাত সকাল ৮টা, দ্বিতীয় জামাত সকাল ৯টা এবং তৃতীয় জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় এবং তৃতীয় জামাতে মহিলাদের নামাজ আদায় করার ব্যবস্থা রাখা হয়।

unnamed (7)
রিচমন্ডহিল জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের উদ্যোগে সকাল সাড়ে ৮ টায় ১২৪ স্ট্রীট জ্যামাইকা এভিনিউ এবং ৮৯ এভিনিউর মধ্যে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
এস্টোরিয়ার আল আমিন মসজিদের কর্মকর্তাদের উদ্যোগে মসজিদের সামনেই ৩৬ স্ট্রিট এবং ৩৬ এভিনিউয়ের মাঝে ঈদের দুটো জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জামাতে মহিলাদের নামাজ আদায় করার ব্যবস্থা রাখা হয়।
ব্রুকলিন বাংলাদেশ মুসলিম সেন্টারের উদ্যোগে মসজিদের ভেতরে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়।
ব্রুকলিনের ১৪০৪, নিউ ক্লার্ক এভিনিউয়ের বেলাল মসজিদে দুটি জামাত সকাল সাড়ে ৮টা ও সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়।
ওজোনপার্কের ৮০ স্ট্রিট, ১০১ ও লিবার্টি এভিনিউতে অবস্থিত দারুস সুন্নাহ মসজিদে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়।
জ্যাকসন হাইটসের মোহাম্মদী সেন্টারের উদ্যোগে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজার অস্থায়ী ঈদগাহে। সকাল থেকেই এই ঈদগাহে সর্বাধিক ৫টি জামাত অনুষ্ঠিত হয়।
জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার ও মসজিদের উদ্যোগে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টা ৪৫ মিনিটে ৭৩ স্ট্রিটে রুজভেল্ট এবং ৪১ এভিনিউতে।
ম্যানহাটনের আসসাফা মসজিদে ঈদের দুটো জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়।
ওজোনপার্কের আল ফোরকান মসজিদে ঈদের দুটো জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়।
মসজিদ আবু হুরায়রার উদ্যোগে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায় ৭৭-৭৮ স্ট্রিট ও নর্দার্ন ব্লুবার্ডের ট্রাভারস পার্কে। প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জামাতে মহিলাদের নামাজ আদায় করার ব্যবস্থা করা হয়।
এস্টোরিয়ার গাউছিয়া মসজিদের উদ্যোগে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হয় মসজিদ সংলগ্ন ২০ এভিনিউ, ৩১ স্ট্রিট এবং ৩৩ স্ট্রিটের মাঝে। জামাতটি অনুষ্ঠিত হয় সকাল ৯টায়।
ম্যানহাটনের মদিনা মসজিদের উদ্যোগে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায় মসজিদ সংলগ্ন পার্কে।
ওজোনপার্কের আল আমান মসজিদের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয় গ্লেনমোর এভিনিউয়ের সাবওয়ের পাশে অবস্থিত পার্কিং লটে। জামাতটি অনুষ্ঠিত হয় সকাল ৮টা ৩০ মিনিটে।

3Eid Ul_Fitor_Tony72814
অনেকটা ভোরেই মুসলিম পরিবারের সদস্যরা নানা রঙের পাজামা পাঞ্জাবি শাড়ী সালওয়ার কামিজ পরে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করার জন্য দল বেঁধে নিকটস্থ মসজিদে হাজির হয়ে নামাজ আদায় করেন।
নামাজ শেষে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
নামাজ শেষে একে অন্যের সাথে আলিঙ্গনের মাধ্যমে পবত্রি ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর সবাই দল বেঁধে আতœীয় স্বজনের বাড়ীতে ছুটে যান। নানা রকম স্বুসাদু খাবার খেয়ে নিজেদের রসনা মিটান।
এবার ঈদের জামায়াত গুলোতে স্থানীয় রাজনীতিক, সমাজসেবী, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ প্রবাসের সকল শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
নামাজ শেষে প্রবাসীরা তাদের ঈদ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এসময় তারা ঈদ আনন্দের পাশাপাশি ইসরাইলি সৈন্যরা গাজায় নারী এবং শিশুদের যেভাবে হত্যা করছে তারও তীব্র নিন্দা জানান। তারা এব্যাপারে মুসলিম বিশ্বের ঐক্য কামনা করেন। ইসরাইলি আগ্রাসনের স্থায়ী সমাধানের ব্যাপারে জাতিসংঘসহ বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলোরও আশু হস্তক্ষেপ কামনা করেন তারা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV