যুক্তরাষ্ট্রে মানুষের চুল চুরির হিড়িক
হেয়ার এক্সটেনশন

ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সেলুনগুলোতে চোরের উপদ্রব বেড়েছে! বেড়েছে আতঙ্কও। মালিকরা এখন আর আগের মতো নিরাপদ বোধ করেন না। কেননা চোররা কখনও কখনও অস্ত্র নিয়েও হামলা চালাচ্ছে। এতে বেকায়দায় পড়েছেন মালিক ও দোকানকর্মীরা। দীর্ঘদিন ধরে ফ্যাশন হিসেবে বাড়তি চুল ব্যবহার করছেন মার্কিন তরুণ-তরুণীরা। বাদ যাচ্ছেন না বয়স্করাও। নানা রঙের নানা আকারের চুলের বান্ডিল ব্যবহার করছেন তারা। আর এক বান্ডিল চুলের দাম ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্তও। চোররা এগুলো চুরি করে বিক্রি করে দেয় কালোবাজারে অর্থাৎ কম দামে। চোররা কখনও কখনও দোকানের দরজা-জানালা ভেঙে প্রবেশ করে। কখনও প্রকাশ্যে ঢুকে পড়ে দস্যুর মতো। প্রতি বছর লাখ লাখ ডলারের চুল চুরি যাচ্ছে।
সম্প্রতি আটলান্টা, জর্জিয়া এবং আরও কয়েকটি রাজ্যে চোরের উপদ্রব ভয়ানক হারে বেড়েছে।হাউসটনে মাই ট্রেনডি প্যালেস সেলুনের মালিক লিসা আমাউসু বলেন, এক ভারতীয় কুমারীর চুল নিয়ে গেছে চোররা। এর দাম ১ লাখ ২০ হাজার ডলার। তিনি বলেন, এ চুল অপ্রস্তুত অবস্থাতেই চুরি গেছে। ক্লোজড সার্কিট ক্যামেরায় দেখা গেছে, চোররা ক্যাশের কাছেও যায়নি। তাদের লক্ষ্যবস্তু ছিল ওই চুল। তারা সোজা স্টোররুমে গিয়ে চুল নিয়ে চলে যায়।লিসা বলেন, চুল চুরি যাওয়ার বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক। চুলের দাম বাড়ার কারণ হিসেবে তিনি বলেন, যেসব লোকের চুল নেই এবং ক্যান্সারের সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকা লোকদের জন্য চুলের দাম হুহু করে বাড়ছে। তিনি বলেন, বাড়তি চুলের বেচাকেনা তার ব্যবসার একটি অংশ। ডালাস, সান অ্যান্টোনিও, ফোর্ট ওয়ার্থ ও লাইসিনিয়া থেকেও তার দোকানে লোক আসেন। কারণ হিসেবে তিনি গুণগত মানকেই বোঝান। গত মার্চে মিশিগানে এক সেলুন মালিককে গুলি করে হত্যা করে সশস্ত্র চোররা। তিনি ১ লাখ ডলারের চুল নিয়ে যেতে বাধা দিলে দস্যুরা তাকে গুলি করে। টেক্সাসের একটি দোকান থেকে ৮৫ হাজার এবং ক্যালিফোর্নিয়ায় ৬০ হাজার ও ১ লাখ ডলারের চুল চুরি হয়। সিসিটিভিতে দেখা গেছে, দেয়াল ভেঙে চোররা দোকানে প্রবেশ করে।
পুলিশ বলছে, এসব চুল অনেক সময় গাড়িতে বসেই বিক্রি করে দেয় চোররা। কখনও বিক্রি হয় গোপন আস্তানায়। আফ্রিকান-আমেরিকান কমিউনিটিতে কয়েক দশক ধরে ঐতিহ্য হিসেবে বাড়তি চুল ব্যবহার হয়ে আসছে। অনেকে বেশ কয়েক বান্ডিল বাড়তি চুল ব্যবহার করেন। এগুলো বিভিন্ন আকারের এবং রঙের হয়ে থাকে। অনেকে কয়েক ঘণ্টা পরপর চুল বদলান ফ্যাশন হিসেবে। এ জন্য মাসে দু’তিনবারও অনেকে সেলুনে আসনে। তবে এ তালিকায় ধনীদের সংখ্যাই বেশি। রয়েছেন নামিদামি শিল্পীরাও। বিবিসি অবলম্বনে।সমকাল

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.