Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে মারা গেলেন কিংবদন্তি ব্যান্ড তারকা শাফিন আহমেদ

অনলাইন ডেস্ক পঠিত: 44 বার

প্রকাশিত: July 25, 2024 | 3:28 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : কিংবদন্তি ব্যান্ড তারকা ও সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই। যুক্তরাষ্ট্রের উত্তর ভার্জিনিয়ার সেন্টারা মেডিকেল সেন্টারে স্থানীয় সময় সন্ধ্যা ৮টা ৫০ মিনিটে মারা গেছেন। মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ভাই হামিন আহমেদ। শাফিনের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় ৬৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রেই মৃত্যুবরণ করেছেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শাফিন আহমেদ স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।


হামিন বলেন, ২০ জুলাই শাফিনের একটা কনসার্ট ছিল ভার্জিনিয়াতে। শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন শাফিন। শো’টা ক্যানসেল করেন তিনি। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার নানা অর্গান অকার্যকর হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর তাকে আর ফেরানো গেল না।’ হামিন জানান, যুক্তরাষ্ট্র তাদের দুই কাজিন আছেন। তারা আপাতত শাফিনের কাছে আছেন। দ্রুতই ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে রওনা হবেন হামিন। এরপর বাংলা ব্যান্ডের এই কিংবদন্তি গায়কের মরদেহ দেশে ফেরানো হবে। তাঁর মৃত্যুর সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্র প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
শাফিন আহমেদের গাওয়া তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে- ‘ফিরিয়ে দাও’, ‘চাঁদ তারা সূর্য’, ‘আজ জন্মদিন তোমার’, ‘জ্বালা জ্বালা অন্তরে’, ‘পাহাড়ি মেয়ে’, ‘ফিরে এলে না’, ‘হ্যালো ঢাকা’, ‘জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন’ প্রভৃতি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV