যুক্তরাষ্ট্রে মাহমুদুর রহমান মুক্তি আন্দোলন নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ
এনা : দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ‘মাহমুদুর রহমান মুক্তি আন্দোলন’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। কানেকটিকাটে বসবাসরত জাসাস জাতীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ উল্লাহ মামুনের নেতৃত্বে ৩১ সদস্যের এ সংগঠনের প্রধান উপদেষ্টা হচ্ছেন কবি আব্দুল হাই শিকদার এবং সমন্বয়কারী নিয়োগ করা হয়েছে সাংবাদিক অলিউল্লাহ নোমানকে। এ সংগঠনের পক্ষ থেকে মাহমুদুর রহমানের মুক্তি দাবিতে যুক্তরাষ্ট্রের নীতি-নির্ধারকদের সাথে লবিং, জাতিসংঘ এবং স্টেট ডিপার্টমেন্টের সামনে বিক্ষোভ ছাড়াও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সাথে বৈঠক করা হবে বলে জানাব মামুন জানিয়েছেন। উল্লেখ্য যে, এর আগে তারেক রহমানকে গ্রেফতারের দিনই নিউইয়র্কে গঠিত হয় ‘তারেক মুক্তি সংগ্রাম পরিষদ, আন্তর্জাতিক কমিটি’, পরবর্তীতে তারেক রহমান মুক্ত হলে সে নাম পাল্টিয়ে ‘তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটি’ করা হয়েছে। এ কমিটির নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদল। এছাড়া অতিসম্প্রতি ‘সেইভ বাংলাদেশ মুভমেন্ট’ নামক আরেকটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আজমের নেতৃত্বে। এ সংগঠনগুলোতেও মাহমুদুর রহমানের মুক্তি দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








