যুক্তরাষ্ট্রে মিজৌরিতে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি তরুণ ইয়াজউদ্দিন নিহত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে মিজৌরি অঙ্গরাজ্যে সন্ত্রাসীদের গুলিতে ইয়াজউদ্দিন আহম্মদ (২৩) নামে এক প্রবাসী তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে সেন্টলুইস শহরের হ্যাম্পটন অ্যাভিনিউয়ের ১১০০ ব্লকের বিপিগ্যাস স্টেশনে এ ঘটনা ঘটে। সন্ত্রাসীরা তার সঙ্গে থাকা গাড়ি ও নগদ অর্থ ছিনতাইয়ের উদ্দেশ্যে মাথায় গুলি করে বলে জানা যায়।
নিহত ইয়াজউদ্দিন চট্টগ্রামের মীরসরাই ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রয়াত অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিন আহমেদের ছোট ছেলে।
ইয়াজের বাবা মারা যাওয়ার পর তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসেন তার খালা রেহানা বেগম। এই তরুণ পার্কওয়ে সেন্ট্রাল হাইস্কুল থেকে স্নাতক শেষ করেন।
রেহানা বেগম বলেন, ইয়াজ খুবই দয়ালু ছিল। সে সব সময় মানুষজনকে সাহায্য করতো। এ ঘটনায় জড়িতদের বিচার চাই।
স্থানীয় পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালের দিকে মিজৌরি অঙ্গরাজ্যের সেন্টলুইস শহরের হ্যাম্পটন অ্যাভিনিউয়ের ১১০০ ব্লকের একটি গ্যাস স্টেশনে কাজ করছিলেন এক যুবক। এ সময় বাইরে দাঁড় করানো ইয়াজের গাড়ির কাচ ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে একদল সন্ত্রাসী। ইয়াজ তাদের বাধা দিলে এক বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশ এসে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে জ্যাটাভিয়ন স্কট নামের ১৯ বছরের এক তরুণকে খুঁজছে পুলিশ। নিহত ইয়াজউদ্দিন ওই পেট্রল স্টেশনেই কাজ করতেন।
নিউইয়র্কে বাংলাদেশি প্রবাসীদের নেতা কাজী নয়ন জানান, ইয়াজের দাফন-কাফনের বিষয়ে বৃহস্পতিবার সেখানে অবস্থানরত মিরসরাইয়ের লোকজন বৈঠকে বসবেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি