যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় পেলেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সিনহা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন। সরকার তাকে ইচ্ছেমতো যুক্তরাষ্ট্রে বসবাস এবং কাজের অনুমতিও দিয়েছে। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার রাজনৈতিক আশ্রয় পাওয়া সংক্রান্ত এ তথ্য নিশ্চিত করেছে দায়িত্বশীল কূটনৈতিক সূত্রগুলো । সূত্রমতে, গত সপ্তাহে একটি মার্কিন গবেষণা প্রতিষ্ঠান এস কে সিনহাকে নিয়ে আলোচনার আয়োজন করে। বিস্তৃত এবং একান্ত (ক্লোজ ডোর) ওই আলোচনায় মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতিনিধি, কংগ্রেস প্রতিনিধি, থিঙ্কট্যাঙ্ক এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় কাজ করা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এর পরপরই এস কে সিনহার রাজনৈতিক আশ্রয়ের আবেদন গৃহীত হয়। সম্প্রতি এস কে সিনহা তার বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনার কথা জানান। তবে সূত্র বলছে, এস কে সিনহা এখনো তার ট্রাভেল ডকুমেন্ট হাতে পাননি। তিনি এর অপেক্ষায় রয়েছেন। বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে সিনহা জানিয়েছিলেন, বৃটেনের হাউস অব কমন্সসহ বিভিন্ন দেশে তার আমন্ত্রণ রয়েছে। কিন্তু তিনি যেতে পারছেন না।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature