Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে সেরা কলেজ/ভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে এশিয়ান-আমেরিকানরা ন্যায্য হিস্যা চায়

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: June 7, 2016 | 1:33 PM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : সেরা কলেজ/ভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে এশিয়ান-আমেরিকানদের সাথে বিমাতাসুলভ আচরণের গুরুতর অভিযোগ পেশ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। এশিয়ান-আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে সারা আমেরিকায় কর্মরত শতাধিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘এশিয়ান-আমেরিকান কোয়ালিশন ফর এডুকেশন’ এর পক্ষ থেকে গত সোমবার এই অভিযোগ করা হয়েছে। ব্রাউন ইউনিভার্সিটি, ডর্টমাউথ কলেজ, ইয়েল ইউনিভার্সিটি প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়ার বিস্তারিত তদন্তের দাবি উঠেছে ঐ আবেদনে। উল্লেখ্য, গত ২০ বছরের ব্যবধানে এশিয়ান-আমেরিকান ছাত্র-ছাত্রীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। আইভি লীগ প্রতিষ্ঠানে তারা ভালো রেজাল্টও দেখাচ্ছে। গবেষণা-উদ্ভাবনীতেও এশিয়ান-আমেরিকানরা এগিয়ে রয়েছেন। তবে ভর্তির ক্ষেত্রে এশিয়ান-আমেরিকানদের অবজ্ঞা-অবহেলা করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে ঐ অভিযোগ পত্রে। বর্ণবৈষম্যমূলক আচরণের বহি:প্রকাশ ঘটছে। এরফলে মেধাসম্পন্ন অনেকেই সেরা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ থেকে চরমভাবে বঞ্চিত হচ্ছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, এশিয়ান-আমেরিকানদের সাথে এহেন আচরণের অভিযোগ এর আগেও করা হয়। কিন্তু শিক্ষা বিভাগ আমলে নেয়নি। অধিকন্তু গতানুগতিক প্রক্রিয়ায় জানিয়ে দেয়া হয় যে, সবকিছু বিধি অনুযায়ী হচ্ছে। কারো সাথে বৈষম্যমূলক আচরণের প্রশ্নই উঠেনা বলেও কর্তৃপক্ষ জানিয়েছেন। গত বছরের আবেদনে হার্ভার্ড ইউনিভার্সিটির বিরুদ্ধে অভিযোগ করা হয়। এর আগে ইউনিভার্সিটি অব টেক্সাসে ভর্তি প্রক্রিয়ায় বর্ণ-বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির একটি মামলা হয় সুপ্রিম কোর্টে। সে মামলার শুনানী হয়েছে গত ডিসেম্বর মাসে। এখন পর্যন্ত রুলিং দেয়া হয়নি।
এই কোয়ালিশনের পক্ষ থেকে দাবি করা হয় যে, অভিযোগের পর ১৯৮৮ সাল থেকে হার্ভার্ডে এশিয়ান-আমেরিকান আন্ডার গ্র্যাজুয়েট শ্রেণীতে ভর্তির হার ১৬.১% এ উঠেছে। ১৯৯১ সালে ছিল ১০.৮%। ২০০৬ সালে প্রিন্সটন ইউনিভার্সিটির বিরুদ্ধে অভিযোগ করার পর ১৪.৭% থেকে বেড়ে ২০১৪ সালে ২৫.৪% এ উঠেছে। গত দশকে ইয়েল, ব্রাউন এবং ডর্টমাউথ কলেজে এশিয়ান-আমেরিকানদের ভর্তির হার থমকে রয়েছে। প্রতি বছর বিপুলসংখ্যক মেধাবি ছাত্র-ছাত্রী অবজ্ঞার শিকার হচ্ছেন।
গত বছর হার্ভার্ডের বিরুদ্ধে অভিযোগ করার পর পৃথক একটি গবেষণা টিম দিয়ে সরেজমিনে অনুসন্ধানের পর এসএটি পরীক্ষায় শ্বেতাঙ্গদের চেয়ে এশিয়ান-আমেরিকানদের স্কোরের মাত্রা ১৪০ পয়েন্ট বেশী বলে উদঘাটিত হয়। একইভাবে হিসপ্যানিকদের তুলনায় ২৭০ পয়েন্ট এবং আফ্রিকান-আমেরিকানদের চেয়ে ৪৫০ পয়েন্ট বেশী। উল্লেখ্য, এসএটি পরীক্ষা হয়ে থাকে ২৪০০ নম্বরের ওপর। এ পরীক্ষার স্কোরকেই সেরা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির অন্যতম মাপকাঠি হিসেবে দেখা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV