Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ১ লাখ ১৪ হাজার নতুন কর্মসংস্থান: প্রেসিডেন্ট বারাক ওবামার স্বস্তি

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: October 6, 2012 | 9:27 AM

 ডেস্ক: ২০০৯ সালের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার প্রথমবারের মতো ৮ শতাংশের নিচে নেমে এসেছে। গত মাসে বেকারত্বের হার ৮ দশমিক ১ শতাংশ থেকে কমে ৭ দশমিক ৮ শতাংশে দাঁড়ায়। সে অর্থে গত সেপ্টেম্বরে মার্কিন অর্থনীতিতে ১ লাখ ১৪ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এ সংখ্যা অনেকটা অপ্রত্যাশিতই ছিল বিশ্লেষকদের কাছে। গত ৪ বছরে বেকারত্বের এ হার সর্বনিম্ন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। নভেম্বরে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তা বড় ধরনের ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। ভার্জিনিয়ায় এক নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার সময় ওবামা বলেন, আজ আমি বিশ্বাস করি যে জাতি হিসেবে আমরা আবার এগিয়ে চলেছি। বেকারত্বের হার কমার অর্থ দেশ পুনরায় ঘুরে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি। স্বাস্থ্যখাতে সবচেয়ে বেশি ৪৪ হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। নির্মাণ খাতে ৫ হাজার ও সরকারি খাতে যোগ হয়েছে ১০ হাজার কাজের সুযোগ। একই ভাবে বাকি খাতগুলোতেও লেগেছে উন্নতির ছোঁয়া। ফলে সম্প্রতি নির্বাচনী বিতর্কে রমনির যুক্তির তোপের মুখে ম্লান ওবামা এবার একটু স্বস্তির হাসি হাসতেই পারেন।মানবজমিন
ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV