Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন: আরেক দফা বাইডেন-ট্রাম্প লড়াই!

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: April 27, 2023 | 9:09 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়াইয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জো বাইডেন। ২৫ এপ্রিল মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে তিনিই হতে যাচ্ছেন ডেমোক্রেট দলের প্রার্থী। আগের ঘোষণা অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট পদেও কোন পরিবর্তন আসছে না। বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসই রানিং ম্যাট হিসেবে থাকছেন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে।
২০২৪ সালের নির্বাচনের জন্য সবার আগেই প্রার্থীতা ঘোষণা করে বসে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু ঘোষণাই নয়, মামলা , তদন্ত মোকাবেলা করেই তিনি প্রচারণায় নেমে পড়েছেন। রিপাবলিকানদের মধ্যে অন্যান্য প্রার্থীর দুর্বল নড়াচড়া থাকলেও বাইডেনকে সম্ভবত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হতে যাচ্ছেন।
নির্বাচনের ফলাফল যাই হোক, ট্রাম্প মাঠে থাকলে নির্বাচন নিয়ে উত্তেজনা থাকবে। আমেরিকার জনগণ আরেকদফা বাইডেন-ট্রাম্প নির্বাচনি যুদ্ধের ঐতিহাসিক সময়টির মুখোমুখি হচ্ছে বলে অনুমান করা হচ্ছে।
বর্তমানে জো বাইডেনের বয়স ৮০ বছর। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, আগামী বছর নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটরা সমর্থন করেন বাইডেনকে। কিন্তু তার সময়কালে ডেমোক্রেট এই প্রেসিডেন্টের সবচেয়ে কম এপ্রুভাল রেটিং রয়েছে। বয়সের কারণে তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ এই পদে বর্তমানে সবচেয়ে বয়সী প্রেসিডেন্ট। কিছু মানুষ তার এই বয়সে আবার প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে প্রশ্ন তুলেছেন। যদি তিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন, তাহলে ওই মেয়াদের শেষে তার বয়স হবে ৮৬ বছর।

Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV