যুক্তরাষ্ট্র সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু ১০ জুলাই বুধবার, বাংলাদেশে বৃহস্পতিবার থেকে
ইউএসএ নিউজ অনলাইন : সোমবার যুক্তরাষ্ট্র’র কোথাও রমজানের চাঁদ দেখা যায়নি। তাই ৯ জুলাই মঙ্গলবার দিবাগত রাত পবিত্র রমজানের প্রথম রজনী। এই রাতে রমজান ২০১৩ এর প্রথম তারাবীর নামাজ অনুষ্ঠিত হবে। সংম্লিষ্ট সুত্র জানায়, বিশ্বে বসবাসরত মুসলিম সম্প্রদায় বুধবার থেকে পবিত্র রমজান পালনের মধ্য দিয়ে মহান রাব্বুল আলামীনের দরবারে তাদের নিজ গূনাহ মাফ সহ মুসলিম সম্প্রদায়ের শান্তি ও উন্নতির জন্য দোয়া কামনা করবেন।
আগামীকাল বুধবার থেকে রোজা শুরু হচ্ছে সৌদি আরবে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সোমবার দেশের কোথায় রমজানের চাঁদ দেখা যায়নি। তাই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে বুধবার থেকে রমজান মাস শুরু হচ্ছে। এতে বাংলাদেশে রমজান মাসের শুরু হতে পারে বৃহস্পতিবার থেকে। সাধারণত সৌদি আরবের পরদিনই বাংলাদেশে রমজান শুরু হয়।
সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়শিয়া, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরেও ১০ জুলাই রমজান শুরু হবে।
বাংলাদেশে বৃহস্পতিবার থেকে রোজা শুরু
আজ মঙ্গলবার বাংলাদেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী বৃহস্পতিবার থেকে রোজা রাখা শুরু হবে। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শাহজাহান মিয়া এ কথা জানান। এ হিসেবে আগামী ৫ অগাস্ট লাইলাতুল কদর পালিত হবে।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








