যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও আব্দুল হাসিব মামুনকে কারণ দর্শাও নোর্টিশ
যুক্তরাষ্ট্র : দলীয় কর্মকর্তাদের শারীরিক ভাবে লাঞ্চিত করা, প্রাণ নাশের হুমকি ও দলীয় আইন শৃংখলা ও ভাবমূর্তী ক্ষুন্ন করার অভিযোগে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন দেওয়ান ও আব্দুল হাসিব মামুনকে কারণ দর্শাও নোর্টিশ প্রদান করা হয়েছে।
গত ১৮ অক্টোবর শুক্রবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ কর্তৃক স্বাক্ষরিত এই কারন দর্শাও নোটিশ প্রদান করে অভিযুক্তদের দুই সপ্তাহের মধ্যে লিখিতভাবে জবাব প্রদানের জন্যে অনুরোধ করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুনকে প্রদত্ত নোটিশে বলা হয়, বিগত ২৪ সেপ্টেম্বর ২০১৩ তারিখ জ্যাকসন হাইটস-এর প্রিন্ট ফেয়ার এর অফিসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গনসংবর্ধনা প্রদান উপলক্ষে কর্মরত দলের দপ্তর সম্পাদক প্রকৌঃ মোহাম্মদ আলী সিদ্দিকিকে শারীরিক ভাবে লাঞ্ছিত করেন এবং প্রাণ নাশের হুমকী প্রদান করেন। নোটিশে আরো বলা হয়, গত ১৩ অক্টোবর ২০১৩ জ্যাকসন হাইটস্ এর পালর্কী পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত “মহাজোট সরকারের উন্নয়ন কর্মকান্ড ও প্রবাসীদের ভাবনা” আন্তর্জাতিক সেমিনারে যোগদান না করে পাশের রুমে নিউইয়র্ক সিটি আওয়ামী লীগ আয়োজিত অনির্ধারিত ও আকস্মিভাবে ডাকা পাল্টা সভা আয়োজন করে দিয়ে সংগঠনের সফল ও নিবেদিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অসংগঠনিকভাবে বহিঃস্কার দাবী বিএনপি-জামাতের পারপাস সার্ভ করার লক্ষে দেশে ও প্রবাসের মিডিয়ায় প্রচার করে দলের ভাবমূর্তীকে দারুনভাবে ক্ষুন্ন করেছেন।
উল্লেখ্য, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যে মুহুর্তে দেশে বিদেশে দলকে সুসংগঠিত করে ঐক্যবদ্ধভারে কাজ করা উচিৎ সে মুহুর্তে জননেত্রী শেখ হাসিনার সম্বর্ধনা সভাকে পন্ড করা ও নির্বাচনী প্রচার ও প্রসারকে বাধাগ্রস্থ করতে ভিন্ন প্লাটফার্মে গিয়ে দলের শীর্ষ নেতৃত্বকে বিনা কারণে প্রশ্নবিদ্ধ করার দায়ে এবং হাইকমান্ডের নিদের্শ মোতাবেক আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে না তা জানিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে লিখিতভাবে জবাব প্রদানের জন্যে অনুরোধ করা যাচ্ছে। উক্ত নির্ধারিত সময়ের মধ্যে সস্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে গঠনতন্ত্র মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।
অন্যদিকে সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন দেওয়ানকে প্রদত্ত নোটিশে বলা হয়, গত ১৩ অক্টোবর ২০১৩ জ্যাকসন হাইটস্ এর পালর্কী পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত “মহাজোট সরকারের উন্নয়ন কর্মকান্ড ও প্রবাসীদের ভাবনা” আন্তর্জাতিক সেমিনারে যোগদান না করে পাশের রুমে নিউইয়র্ক সিটি আওয়ামী লীগ আয়োজিত অনির্ধারিত ও আকস্মিভাবে ডাকা পাল্টা সভা আয়োজন করে দিয়ে সংগঠনের সফল ও নিবেদিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অসংগঠনিকভাবে বহিঃস্কার দাবী বিএনপি-জামাতের পারপাস সার্ভ করার লক্ষে দেশে ও প্রবাসের মিডিয়ায় প্রচার করে দলের ভাবমূর্তীকে দারুনভাবে ক্ষুন্ন করেছেন।
উল্লেখ্য, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যে মুহুর্তে দেশে বিদেশে দলকে সুসংগঠিত করে ঐক্যবদ্ধভারে কাজ করা উচিৎ সে মুহুর্তে জননেত্রী শেখ হাসিনার সম্বর্ধনা সভাকে পন্ড করা ও নির্বাচনী প্রচার ও প্রসারকে বাধাগ্রস্থ করতে ভিন্ন প্লাটফার্মে গিয়ে দলের শীর্ষ নেতৃত্বকে বিনা কারণে প্রশ্নবিদ্ধ করার দায়ে এবং হাইকমান্ডের নিদের্শ মোতাবেক আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে না তা জানিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে লিখিতভাবে জবাব প্রদানের জন্যে অনুরোধ করা যাচ্ছে। উক্ত নির্ধারিত সময়ের মধ্যে সস্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে গঠনতন্ত্র মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে। বিজ্ঞপ্তি।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.









