Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিরোধ নিষ্পত্তিতে জয়ের উদ্যোগ

অনলাইন ডেস্ক পঠিত: 96 বার

প্রকাশিত: September 9, 2014 | 6:56 AM

বিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এই প্রথম যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিরোধ নিষ্পত্তির জন্য উদ্যোগ নিয়েছেন। এই ব্যাপারে করণীয় সম্পর্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতিকে পরামর্শও দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করলেও কখনো প্রবাসের রাজনীতি নিয়ে তেমন একটা হস্তক্ষেপ করেননি। শেখ হাসিনার বোন শেখ রেহানা লন্ডন থাকলেও তিনিও প্রবাসের রাজনীতি নিয়ে তেমন হস্তক্ষেপ করেন না। তারা দুই জনই প্রবাসের রাজনীতি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছেন। এবার প্রেক্ষাপট একটু ভিন্ন। প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র সফর যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় সেই জন্য চেষ্টা করছেন।
সূত্র জানায়, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মধ্যে বিরোধ রয়েছে। সেখানে দলের ও অঙ্গসংগঠনের বেশ কয়েকটি করে কমিটিও রয়েছে। তা থাকলে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন যুক্তরাষ্ট্র সফল করবেন ওই সময়ে নেতাদের এই ধরনের কোন বিরোধ যাতে তাকে দেখতে না হয় এনিয়ে বিব্রবতকর পরিস্থিতিতে পরতে না হয় এবং সেখানে বিএনপি যাতে করে প্রধানমন্ত্রী নিউইয়র্কে যাওয়ার প্রতিবাদে কোন সফল কর্মসূচি পালন করতে না পারে এই সব রোধ করার জন্য উদ্যোগ নেয়া হয়েছে। আর এই সব নিশ্চিত করার জন্য আওয়ামী লীগের যুক্তরাষ্ট্রের সভাপতি ড. সিদ্দিকুর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে। এনার বরাতে জানা গেছে, সজীব ওয়াজেদ জয় ৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানকে ডেকে পাঠান ভার্জিনিয়ার বাসায়। ড. সিদ্দিকুর রহমান সজিব ওয়াজেদ জয়ের বাসায় তার স্ত্রী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য শাহানা রহমানকে নিয়ে তার বাসায় যান। তাদের মধ্যে বৈঠক হয়েছে। ওই বৈঠকে জয় সিদ্দিকুর রহমানকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিরোধ নিস্পত্তির জন্য তাগিদ দেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ থেকে যাদের বিভিন্ন সময়ে বহিষ্কার করেছেন তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়েও আলোচনা হয়েছে। যাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হতে পারে এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের দুই সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, হাজী এনাম, জসীম উদ্দিন মিঠু।
এছাড়া সজিব ওয়াজিদ জয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটিতে আরো সংযোজন, পদ পদবীর পরিবর্তন, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগসহ যে কমিটিতে বিরোধী ও বিভক্তি রয়েছে তা নিষ্পত্তির কথা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর অনুষ্ঠান যাতে সফল হয় এবং কোন বিরোধ না থাকে সে বিষয়ে সম্মিলিতভাবে কাজ করার জন্য।আমাদের সময়.কম 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV