যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি নাজমুল ইসলাম হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবী মিসবাহ উদ্দিন সিরাজের
ইউএসএনিউজ অনলাইন.কম : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি নজমুল ইসলামের মর্মান্তিক হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবী করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ। তিনি এক বিবৃতিতে এ হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করে মরহুমের পরিবাবর্গের প্রতিও সমবেদনা জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, নাজমুল ইসলামের দুর্ভাগ্যজনক মৃত্যু সংবাদ শুনে আমি খুবই মর্মাহত। নজমুল ইসলাম ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক ও বঙ্গবন্ধুর আদর্শের ত্যাগী সৈনিক। মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, প্রবাসে আওয়ামী লীগের প্রতিটি আন্দোলন সংগ্রাম ও কর্মকান্ডে নজমুল ইসলামের ছিল প্রশংসনীয় ভুমিকা। তাঁর এই ভুমিকার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে আওয়ামী লীগ।
সর্বশেষ সংবাদ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan