যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আনন্দ-সমাবেশ : ‘বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি যারা পছন্দ করে না, তারা এই প্রবাসেও নানা অপতৎপরতায় লিপ্ত’
https://www.facebook.com/USANewsNY/videos/2219626778055109/
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের মহাকাশ বিজয়ে আনন্দ-সমাবেশ করলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এ সমাবেশে বক্তৃতাকালে সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, ‘জাতিরপিতার স্বপ্নের বাংলাদেশ রচনায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের মত প্রবাসীরাও ঐক্যবদ্ধ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে ‘বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট’ মহাকাশে উৎক্ষেপণের মধ্য দিয়ে সেই অগ্রযাত্রা নতুন মোড় পেল।’


ড. সিদ্দিক উল্লেখ করেন, ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। নিজ নিজ অবস্থান থেকে সকলকে সোচ্চার থাকতে হবে।’ ‘বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি যারা পছন্দ করে না, তারা এই প্রবাসেও নানা অপতৎপরতায় লিপ্ত। এই মহল সম্পর্কে সজাগ থাকতে হবে। বিশেষ করে সামনের নির্বাচনে আবারো শেখ হাসিনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রদানে সকল প্রবাসীকে একযোগে কাজ করতে হবে’-উল্লেখ করেন বক্তারা।
১৪ মে সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির পালকি পার্টি সেন্টারে এই সমাবেশের মঞ্চে কন্ঠযোদ্ধা ফকির আলমগীরও ছিলেন। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন এম এ সালাম, সৈয়দ বসারত আলী, মাহবুবুর রহমান, লুৎফুল করিম, শামসুদ্দিন আজাদ, মোহাম্মদ ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, আবুল হাসিব মামুন, হাজী এনাম, সোলায়মান আলী, এম এ মালেক, তৈয়বুর রহমান টনি, শাহানারা রহমান, খোরশেদ খন্দকার, সাখাওয়াত বিশ্বাস প্রমুখ। এনআরবি নিউজ
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








