Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতির মামলা থেকে যুবলীগ নেতাদের অব্যাহতি

অনলাইন ডেস্ক পঠিত: 148 বার

প্রকাশিত: October 28, 2018 | 1:12 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের অভিযোগ থেকে অব্যাহতি পেলেন যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক জামাল হোসেন এবং সেবুল মিয়া। যুবলীগের আহ্বায়ক তারেকুল হায়দার চৌধুরীর সাথে সাংগঠনিক দ্বন্দ্বের জের হিসেবে গত ১৯ সেপ্টেম্বর মারধরের ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘে আসার ৩ দিন আগে জ্যাকসন হাইটসে যুবলীগ নেতা নান্টু মিয়ার ভাড়া করা অফিসের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ভিডিও-তে দেখা যায়, ভেতরে ড. সিদ্দিকুর রহমানের সামনেই তার গ্রুপের কিছু লোক চেয়ার ছুড়ে মারছেন বাইরে যুবলীগের ক্ষুব্ধ নেতা-কর্মীদের উদ্দেশ্যে। এ সময় জামাল-সেবুলের সমর্থকরাও ওই সব চেয়ার ধরে পাল্টা ছুড়ে মারেন। রাত ১০টার পর তুমুল এ মারধরে তথ্য জেনে পুলিশ আসে ঘটনাস্থলে। 

ভিডিওতে আরো শোনা যায় যে, ভেতরে থাকা শাহানারা রহমান পুলিশের উপস্থিতির সময় বাইরে এসে অনুরোধ করছেন সকলকেই গ্রেফতার করতে। যদিও গ্রেফতার করা হয় মাত্র ৩ জনকে। জামাল, সেবুল এবং তারেকুলকে নিকটস্থ পুলিশ প্রেসিঙ্কটে নেয়ার পর মামলা করা হয় ( সিআর০৩২৮০৫ )। সে মামলায় সাক্ষী হিসেবে ড. সিদ্দিক অভিযোগ করেন যে, জামাল-সেবুলসহ কয়েকজন তার অফিসে হামলা করে ক্ষতি সাধন করেছেন। 

উল্লেখ্য, নান্টু মিয়ার ভাড়া করা জায়গাটি সাময়িকভাবে আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছিল। 

পুলিশের পক্ষ থেকে আরো অভিযোগ করা হয় যে, তারা সকলেই জনজীবনে ত্রাস সৃষ্টি করেন এবং বেআইনী কার্যক্রমে লিপ্ত হন। এ মামলায় ৩ জনকেই পরদিন ২০ সেপ্টেম্বর কুইন্স ক্রিমিনাল কোর্টে সোপর্দ করা হয়। সকলেই জামিনে মুক্তি লাভ করেন। মামলার তারিখ ছিল ২৮ নভেম্বর। এরই মধ্যে গত মঙ্গলবার আদালত জামাল-সেবুলকে ড. সিদ্দিকের অভিযোগ থেকে রেহাই দেন এবং বেআইনী কার্যক্রমের পৃথক আরেকটি অভিযোগ থেকে শর্তসাপেক্ষে অব্যাহতি দিয়েছেন। এনআরবি নিউজ

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV