Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ বগুড়ায় নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: May 5, 2021 | 2:13 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশের বগুড়া জেলার সোনালতায় কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। মহামারী করোনায় পবিত্র রমজান আর আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে গত সপ্তাহেই এই কর্মসূচী বাস্তবায়ন করা হয় জানা গেছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বগুড়ার সন্তান এবং তিনি বর্তমানে স্বস্ত্রীক বগুড়ায় অবস্থান করছেন। খবর ইউএনএ’র।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দুলাল মিয়া এনাম ইউএনএ-কে জানান, দলের পক্ষ থেকে চলতি মাসের অর্থাৎ ২৫, ২৬, ২৭ ও ২৮ এপ্রিল বাংলাদেশে মানবতার সেবায় বগুড়ার সোনারতারের ১০০ পরিবারকে নগদ অর্থ ও ৯০০ পরিবারকে ‘ঈদ উপহার সামগ্রী’ বিতরণ করেন ড. সিদ্দিকুর রহমান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ মহামারী করোনা ভাইরাসে চলমান লকডাউনে দূর্যোগ মোকাবেলায় মানবতার সেবায় নিয়োজিত থাকবে।
উল্লেখিত কর্মসুচীর অংশ হিসেবে রোববার (২৫ এপ্রিল) সকাল ১১টায় বগুড়া সোনাতলায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলার বালুয়া ইউনিয়নের পাতিলাকুড়া গ্রামে করোনায় লক ডাউনে কর্মহীন মানুষের মাঝে প্রথম ধাপে ১০০ পরিবারকে নগদ অর্থ বিতরণ করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি সাহাদারা মান্নান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য সাহানারা রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মিনহাদুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, বালুয়া ইউপি চেয়ারম্যান রুহুল আমিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV