Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন : যারা তত্বাবধায়ক সরকার চায় তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত – প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 110 বার

প্রকাশিত: March 9, 2023 | 12:52 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র সফররত মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি বলেছেন, বর্তমানে পাকিস্তান ছাড়া বিশ্বের কোথাও তত্ত্ববধায়ক সরকারের প্রচলন নেই। যারা তত্বাবধায়ক সরকার চায় তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত। আগামী নির্বাচন বাংলাদেশের সংধিান অনুযায়ীই হবে। আর সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারকে আবারও নির্বাচিত করবে ইনশাল্লাহ। গত ৭ই মার্চ নিউইয়র্কে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইরিন পারভীনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ সভাপতি সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, শামসুদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, মহিউদ্দীন দেওয়ান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী দুলাল মিয়া এনাম, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ আশরাফুজ্জামান,  নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আতিক, সাধারণ সম্পাদক শাহীন আজমল, কানেক্টিকাট স্টেট আওয়ামী লীগের সভাপতি জাহেদুল হক, সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ শাহনাজ, মোর্শেদা জামান, কবি সালেহা ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা অহিদুজ্জামান লিটন, সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা সেবুল মিয়া, মিজানুর রহমান চৌধুরী, হুমায়ুন কবির, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ জয়।
উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ সিরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু, দপ্তর সম্পাদক দুলাল বিল্লাহ, উপপ্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান। সভার শুরুতে শহীদদের স্মরণে মোনাজাত পরিচালনা করেন ইমাম কাজী কাইয়ুম।
৭ই মার্চ রেসকোর্স মাঠে উপস্থিত থাকার স্মৃতিচারণ করে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ৭ই মার্চে ঐতিহাসিক ভাষণে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্ন নেসা মুজিবের রয়েছে অসামান্য অবদান। ৭ই মার্চের বক্তব্য কি হবে তা নিয়ে বঙ্গবন্ধুকে অনেকে পরামর্শ দিলে বঙ্গমাতা বলেছিলেন ‘সমগ্র দেশের মানুষ তোমার মুখের দিকে তাকিয়ে আছে। তোমার মনে যে কথা আসবে সে কথা বলবে। বাংলাদেশের মানুষকে নিয়ে তোমার যে স্বপ্ন সেই কথাগুলো তুমি স্পষ্ট করে বলে দিবে’। আজ বঙ্গবন্ধুর এ ভাষণ বিশ্বের শ্রেষ্ঠ ভাষণ হিসাবে ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য দলিলে স্বীকৃতি পেয়েছে।
প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, স্বাধীনতা ও দেশবিরোধিরা বিদেশে বসে মিথ্যা প্রচার, প্রপান্ডা, ষড়যন্ত্র করছে। এসকল ষড়যন্ত্র উপযুক্ত জবাব দিয়ে আগামী নির্বাচনে বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতায় আনতে প্রবাসীদের ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, যে রাজনৈতিক দল ক্যান্টনমেন্টে গঠিত হয় সে দল কখনো জনগণের কল্যাণ করতে পারে না। অতীতে যেভাবে অগ্নি সন্ত্রাসী দলটি বাংলাদেশের জনগণদ্বারা প্রত্যাখ্যাত হয়েছিল, আগামী নির্বাচনে তেমনি প্রত্যাখ্যাত হবে।
অনুষ্ঠানে কৃষিবিদ মকবুল আহমদ তালুকদারের ‘শেখ হাসিনার’ ওপর লেখা সদ্য প্রকাশিত বইটি প্রতিমন্ত্রীর হাতে তুলে দেয়া হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ