যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী
ইউএসএনিউজ অনলাইন.কম, নিউইয়র্ক : ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কর্তৃক আয়োজিত নিউইয়কস্থ কুইন্সের এমহাষ্ট হসপিটালে “স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী” পালিত হয়। সংগঠনের সভাপতি নূরুজ্জামান সরদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুবল দেবনাথের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটির এশিয়ান কমিউনিটির অত্যন্ত প্রিয় মানুষ নিউইয়র্ক সিটির শিক্ষা বিভাগের চেয়ারম্যান নিউইয়র্ক সিটির মাননীয় কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রোম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, জাতিসংঘের স্থায়ী মিশনের প্রতিনিধি হিসাবে প্রথম সেক্রেটারী (প্রেস) মোঃ নুর এলাহী মিনা এবং বাংলাদেশ কনস্যুলেট অফিসের প্রতিনিধি হিসাবে আসিব উদ্দিন আহমেদ, ভাইস কন্সাল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আতিকুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা শাহনাজ মমতাজ, শ্রমিক লীগের সহ-সভাপতি মঞ্জুর চৌধুরী।
যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি দুরুদ মিয়া রনেল, কবির আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ইকবাল, সৈয়দ গোলাম কিবরিয়া, আনিসুজ্জামান সবুজ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন রাকিব, সদস্য মোহাম্মদ হোসেন, জে চৌধুরী, অমি, রোজারিও, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর যুক্তরাষ্ট্র শাখার সভাপতি গোলাম রহমান লিপটন সহ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। উক্ত রক্তদান কর্মসূচীতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ বিপুল উৎসাহের সহিত রক্তদান করেন।
- Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan
- সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে