Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির উদ্যোগে নিউইয়র্কে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 176 বার

প্রকাশিত: March 29, 2019 | 7:38 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : এষ্টোরিয়াস্থ বৈশাখী রেষ্টুরেন্ট মিলনায়তনে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে গত ২৬ শে মার্চ মঙ্গলবার সন্ধ্যায় বাঙালী জাতির গর্বময় মহান স্বাধীনতা দিবস যথাযথ সম্মানে পালিত হয়। এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাপার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী আবদুর রহমান ও জাপার সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর উপস্থাপনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপার উপদেষ্টা মুক্তিযোদ্ধা সৈয়দ শওকত আলী, জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, জাসদ যুক্তরাষ্ট্র সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, মঞ্চে আরো উপস্থিত ছিলেন জাপার সিনিয়র সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন চৌধুরী, জাপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, জাপার সহ সভাপতি মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন জাপার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুল করিম, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ লুৎফুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহসিন, যুগ্ম প্রচার সম্পাদক ওয়াহিদ ফেরদৌস, জাপার যুব বিষয়ক সম্পাদক শফি আলম, জাতীয় মহিলা পার্টির সহ সভানেত্রী ডাঃ নার্গিস রহমান, নিউইয়র্ক স্ট্রেট সভাপতি এডভোকেট মোহাম্মদ হানিফ, নিউইয়র্ক সিটি সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, জাতীয় যুব সংহতির সদস্য ওয়াসিম আজাদ, মঈন উদ্দিন প্রমুখ।

সভার শুরুতে বাংলাদেশের জাতীয় সংগীত বাজানো হয়। স্বাধীনতা যুদ্ধে বাংলার বীর সন্তান যারা শহীদ হয়েছে তাহাদের প্রতি সম্মান জানানোর জন্য ১ মিনিট দাড়িয়ে নিরাবতা পালন করা হয়। আমাদের স্বাধীনতা সুফল এখনো জাতি পায় নাই। বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন সন্ত্রাস, দুর্নীতি, ধর্ম নিরপেক্ষ ভালবাসার সোনার বাংলাদেশ, তাহা এখন হয় নাই। আসলে রাজনৈতিক ব্যক্তির রাজনৈতিক অভাব, এখন রাজনৈতিক চলে ব্যবসায়ী, শিল্পী, অভিনয় শিল্পীদের হাতে। তাহারা জনগণের দুঃখ কষ্ট বুঝতে পারে না। আজ জাতীয় পার্টির এই সমাবেশ থেকে সকল গ্রাম গঞ্জে অবহেলিত মুক্তিযোদ্ধা পরিবার পূর্ণবাসন করার জন্য বর্তমান সরকারের প্রতি বিনীত অনুরোধ রইল।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV