Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র জাসদের কার্যক্রমে ইনুর সন্তুষ প্রকাশ : সম্মেলনের তারিখ পরিবর্তন 

অনলাইন ডেস্ক পঠিত: 14 বার

প্রকাশিত: March 6, 2018 | 2:16 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাসদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের পরামর্শে যুক্তরাষ্ট্র জাসদের সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়েছে। এদিকে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু যুক্তরাষ্ট্র জাসদের কার্যক্রমে সন্তুষ প্রকাশ করেছেন। তিনি বিভিন্ন মাধ্যম থেকে যুক্তরাষ্ট্র জাসদ ও নেতাকর্মীর খোঁজখবর নিচ্ছেন। এদিকে  যুক্তরাষ্ট্র জাসদ সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরীর সাথে টেলিফোনে আলাপকালে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সংগঠনের কার্যক্রম দেখে তিনি সন্তুষ প্রকাশ করেন। এবং ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন। 
জাসদ সভাপতি হাসানুল হক ইনু যুক্তরাষ্ট্র জাসদের কার্যক্রম পর্যবেক্ষন করে যুক্তরাষ্ট্র জাসদ নেতৃবৃন্দকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে ফেইসবুকে মন্তব্য করেন। টেলিফোনে তিনি জাসদের সকল পর্যায়ের নেতাকর্মীদের খোঁজ খবর নেন। যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দের উদ্দেশ্যে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছন, সম্মেলনকে সামনে রেখে আপনারা অনেক পরিশ্রম করেছেন। ধৈর্যহারা হবেন না। কেন্দ্রীয় কমিটিতে আলোচনা করে সম্মেলনের তারিখ ঘোষনা করা হবে।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের নীতিনির্ধারণে জাসদের গুরুত্ব রয়েছে। এ কারণে  জাসদের কেন্দ্রীয় নেতারা আগামী ১১ মার্চ রোববার অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র জাসদের সম্মেলনে আসতে না পারা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগ্রহ ও পরামর্শে সম্মেলনের  তারিখ পরিবর্তন  করা হয়েছে। কেন্দ্র ঘোষিত তারিখ অনুযায়ী যুক্তরাষ্ট্র জাসদের সম্মেলন যথা সময়ে অনুষ্ঠিত হবে। এনিয়ে জাসদের সকল স্থরের নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী সমর্থকরা কোন প্রকার ভুল বুঝাবুঝি বা বিভ্রান্ত না হওয়ার জন্য যুক্তরাষ্ট্র জাসদের সভা থেকে আহবান জানানো হয়েছে।
গত সোমবার রাতে জ্যাকসনহাইটসে যুক্তরাষ্ট্র জাসদের  সভাপতি ও কেন্দ্রীয় উপদেষ্ঠা মণ্ডলীর সদস্য দেওয়ান শাহেদ চৌধুরীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্মেলনের সার্বিক দিক ও মাসব্যাপী সাংগঠনিক কার্যক্রমের ওপর মূল্যায়ন তোলে ধরেন সভার কাছে। একই সাথে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের পরামর্শকে সিদ্ধান্ত হিসেবে সভায় গ্রহন করা হয়। 
সাধারণ সম্পাদক নুরে আলম জিকুর পরিচালনায়, অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাসদের সভায় বক্তব্য রাখেন শাহ মহিউদ্দিন সবুজ, শওকত ওসমান লস্কর হীরা, জ্যোতির্ময় দত্ত নিশু, শাহনুর কোরেশী, শাহ নেওয়াজ চৌধুরী, আবুল ফজল লিটন, আলী হাসান বাবলা, আমিনুর রহমান পাপ্পু, শহিদুল ইসলাম প্রমুখ।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV