যুক্তরাষ্ট্র থেকে না ফেরায় নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রথম সচিব (পাসপোর্ট ভিসা উইং) শামীমকে চাকরি থেকে অব্যাহতি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র থেকে না ফেরায় নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রথম সচিব (পাসপোর্ট ভিসা উইং) মো. শামীম হোসেনকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে সরকার। অসদাচরণ ও বিদেশে পলায়নের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন প্রথম সচিব (উপসচিব) মো. শামীম হোসেনকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে সরকার।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১৬ জানুয়ারি সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘অসদাচরণ’ ও ‘পলায়নের’ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মো. শামীম হোসেনকে পলায়নের তারিখ ২০২০ সালের ২১ সেপ্টেম্বর থেকে ‘চাকরি হতে অপসারণ’ নামীয় গুরুদণ্ড প্রদান করা হলো।
এর আগে অসদাচরণ ও পলায়নের অভিযোগে বিভাগীয় মামলায় গত ৩১ মে তাকে কারণ দর্শানোর নির্দেশনা প্রদান করা হয়। তিনি নির্ধারিত সময়ের মধ্যে জবাব দাখিল করলেও ব্যক্তিগত শুনানির জন্য আগ্রহ প্রকাশ করেননি। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দেয়। তবে নির্ধারিত সময়ে জবাব দাখিল করেননি শামীম হোসেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল