Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র থেকে ২৫ বাংলাদেশিকে ডিপোর্ট

অনলাইন ডেস্ক পঠিত: 173 বার

প্রকাশিত: November 23, 2019 | 12:44 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র কাগজপত্রবিহীন ২৫ বাংলাদেশিকে ডিপোর্ট করেছে । গত ২০ নভেম্বর বুধবার রাত ৩টায় ওইসব বাংলাদেশিকে নিয়ে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একই বিমানে কাগজপত্রবিহীন ১৪৫ ভারতীয় ও কয়েকজন শ্রীলঙ্কানকেও ডিপোর্ট করা হয়। হযরত শাহ জালাল বিমান বন্দরে বাংলাদেশিদের নামিয়ে দিয়ে বিমানটি দিল্লির উদ্দেশ্যে রওয়ানা করে। ঢাকার বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ বিষয়টি নিশ্চিত করে।
ওয়েজ আর্নারস ওয়েলফেয়ার বোর্ডের সহকারি পরিচালক তানভীর হোসেন স্থানীয় সাংবাদিকদের জানান, ঢাকায় অবতরনের পর ২৫ বাংলাদেশিকে প্রবাসী কল্যাণ ডেস্কে নিয়ে যাওয়া হয়। ডিপোর্টেড ২৫ বাংলাদেশি হলেন, মোঃ রাজু, রাজু আহমেদ, রেজাউল হক, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ আল আমিন, আব্দুল আউয়াল, মোঃ ওমর ফারুক, মোহাম্মদ দেওয়ান, আকরাম হোসেন, নাহিদুল হাসান, আরিফুল রহমান, মোঃ সাইফুল ইসলাম, মোহাম্মদ ইসলাম, আব্দুল করিম, মেহরাব হোসেন, শহিদুল ইসলাম, জাহির উদ্দিন, মোহাম্মদ আব্দুল আলী, আরিফ রহমান, শাকিল আহমেদ, আমিনুল শাকিব, আবদুল ওয়াহেদ, মেহেদী হাসান এবং জাহিদুল ইসলাম নাইম। তাদের প্রত্যেকের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হবে বলে জানা গেছে।
ব্র্যাক মাউগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল ইসলাম জানান, এই ডিপোর্টেশন প্রমাণ করে, কাজের জন্য কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাস এখন আর নিরাপদ নয়। তারা প্রত্যেকে দালালদের হাতে ৩৫ লাখ করে টাকা তুলে দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে জেল খেটেছে এবং এখন তাদের দেশে ফেরৎ পাঠানো হলো।
অবৈধ পথে যারা যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে চায় বিপুল সংখ্যক মানুষের এই ডিপোর্টেশন তাদের জন্য একটা বড় শিক্ষা এবং উদহারণ বলে তিনি উল্লেখ করেন। ইউরোপ এবং আমেরিকা অবৈধ অভিবাসীদের এখন থেকে এভাবেই ফেরৎ পাঠাবে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে যুক্তরাষ্ট্র সীমান্ত পাড়ি দিতে গিয়ে ধরা পড়ে জেল খাটছেন শতাধিক বাংলাদেশশি।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV