Thursday, 29 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের ২৪ নভেম্বর ২০১৫ এর পূর্বেই Machine Readable Passport (MRP) গ্রহণ করার আহ্বান বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইর্য়ক-এর

অনলাইন ডেস্ক পঠিত: 47 বার

প্রকাশিত: October 6, 2014 | 11:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : হাতে লেখা পাসপোর্ট ২৪ নভেম্বর ২০১৫ এর পরে আর গ্রহণযোগ্য হবে না এবং International Civil Aviation Organization (ICAO) এর সিদ্ধান্ত অনুযায়ী সবাইকে উক্ত সময়ের পূর্বেই Machine Readable Passport (MRP) গ্রহণ করতে হবে। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইর্য়ক- এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের ২৪ নভেম্বর ২০১৫ এর পূর্বেই Machine Readable Passport (MRP) গ্রহণ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইর্য়ক। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কনস্যুলেট এর অধিক্ষেত্রাধীন (Jurisdiction) স্টেটসমূহ Connecticut, New Hampshire, New Jersey, New York, Maine, Vermont, Massachusetts এবং Rhode Island বসবাসকারী যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীর জানানো যাচ্ছে যে, হাতে লেখা পাসপোর্ট ২৪ নভেম্বর ২০১৫ এর পরে আর গ্রহণযোগ্য হবে না এবং International Civil Aviation Organization (ICAO) এর সিদ্ধান্ত অনুযায়ী সবাইকে উক্ত সময়ের পূর্বেই Machine Readable Passport (MRP) গ্রহণ করতে হবে। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইর্য়ক আবেদকারীদের দ্রুততর সেবা প্রদানের ব্যাপারে বদ্ধপরিকর। এক্ষেত্রে প্রক্রিয়াজনিত আনুষ্ঠানিকতা (processing formalities) দ্রুততর ও সহজতর করার জন্য আবেদনকারীদের কনস্যুলেটে আসার পূর্বেই নিজ দায়িত্বে অন-লাইনে আবেদন ফরম পূরণ করে প্রিন্ট আউটসহ অত্র অফিসে জমা প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, MRP আবেদনকারীর সংখ্যা সম্প্রতি বহুগুণে বেড়ে যাওয়ায় এবং আবেদনপত্র এ অফিসে অনলাইনে পূরণ করা ও অন্যান্য প্রক্রিয়াগত কারণে সংশ্লিষ্ট আবেদনকারীকে দীর্ঘ সময় কনস্যুলেটে অপেক্ষা করতে হয়। অনলাইনে পূরণকৃত ফরম আবেদনকারী সঙ্গে নিয়ে আসলে সংশ্লিষ্ট সেবা প্রদানকারী কর্মকর্তাও দ্রুততর সময়ে সেবা প্রদানে সক্ষম হবেন। এমতাবস্থায়, সকল আবেদনকারীকে MRP ফরম অনলাইনে (www.passport.gov.bd) পূরণ করে অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টসহ কনস্যুলেটে জমাদানের জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইর্য়ক প্রবাসীদের জরুরী প্রয়োজন এবং সেবা প্রদানের কথা বিবেচনা করে সম্প্রতি একটি জরুরী নাম্বার (৬৪৬-৬৪৫-৭২৪২) চালু করেছে। উক্ত মোবাইল ফোনের মাধ্যমে অতি জরুরী কোনো বিষয়ে সপ্তাহের যে কোনো দিন প্রয়োজনীয় সেবা ও পরামর্শ পাওয়া সম্ভবপর হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ