যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ও কবি দর্পণ কবিরের লেখা কবিতা : সৌমিত্র চট্টোপাধ্যায়ের আবৃত্তির ভিডিও এ্যালবামের শ্যূটিং চলছে, সিডি-ডিভিডি বের হবে বাংলাদেশ-ভারতে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক, কবি ও ঔপন্যাসিক দর্পণ কবিরের লেখা কবিতা আবৃত্তি করেছেন কলকাতার
কিংবদন্তি অভিনেতা ও আবৃত্তিকার সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে কন্ঠসঙ্গত করেছেন মধুমিতা বসু। ২০টি কবিতার আবৃত্তি নিয়ে এই
এ্যালবামটির নামকরন করা হয়েছে ‘বসন্ত নয়- অবহেলা’। এতে সুর সংযোজনা (আবহ সঙ্গীত) করেছেন বাংলাদেশের সঙ্গীতকার আদিত্য
সন্ন্যাসী এবং কলকাতার সঙ্গীত পরিচালক কুন্দন সাহা। বসন্ত নয় অবহেলা’র ভিডিও এ্যালবামের কাজ শেষ পর্যায়ে। এতে অভিনয় করেছেন
অভিনেতা সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, খায়রুল আলম সবুজ, শম্পা রেজা, চিত্রনায়ক আশিক চৌধুরী, চিত্রনায়িকা অঞ্জলী সাথী, তানিন
সোবা, উদয় খান, কলকাতার চিত্রনায়ক মৈনাক, চিত্রনায়িকা পায়েল মুখার্জী এবং সেখানকার আরও কয়েকজন অভিনয়শিল্পী। ঢাকা, কলকাতা
এবং সিলেট জাফলংয়ের বিভিন্ন মনোরম লোকেশনে এই এ্যালবামটির চিত্রগ্রহন করা হয়েছে। এটি পরিচালনা এবং সার্বিক তত্বাবধান করছেন সাঈদ তারেক।
আসন্ন ঈদুল আযহায় বাংলাদেশের একটি স্যাটেলাইট চ্যানেলে ‘বসন্ত নয়- অবহেলা’ প্রচারিত হওয়ার কথা রয়েছে। খুব শীঘ্রই ঢাকা এবং কলকাতায় এ্যালবামটি প্রকাশ করা হবে। এটি প্রযোজনা এবং বাজারজাত করছে বাংলাদেশের প্রযোজনা সংস্থা স্টার এন্টারটেইনমেন্ট
ইন্টারন্যাশনাল এবং ভারতের মৈত্রী মল্টিমিডিয়া প্রডাকশন্স কোম্পানী। কবিতাগুলো হল
১. বসন্ত নয়, অবহেলা/সৌমিত্র চট্টোপাধ্যায়
২. সেই দুপুর/সৌমিত্র চট্যোপাধ্যায় ও মধুমিতা বসু
৩. দীর্ঘশ্বাস/সৌমিত্র চট্টোপাধ্যায়
৪. দুঃখবতী মেঘ/সৌমিত্র চট্টোপাধ্যায় ও মধুমিতা বসু
৫. না আসলেই পারতে//সৌমিত্র চট্টোপাধ্যায়
৬. হারিয়ে যাও//মধুমিতা বসু
৭. অশ্রুভেজা চোখ//সৌমিত্র চট্টোপাধ্যায়
৮.মাটি চাপা বিষন্নতা//সৌমিত্র চট্টোপাধ্যায় ও মধুমিতা বসু
৯. জলপ্রপাত//সৌমিত্র চট্টোপাধ্যায়
১০. পাপড়ি এবং ফাঁদ//সৌমিত্র চট্টোপাধ্যায় ও মধুমিতা বসু
১১. কবি//সৌমিত্র চট্টোপাধ্যায়
১২. কথপোকথন//সৌমিত্র চট্টোপাধ্যায় ও মধুমিতা বসু
১৩. কষ্ট/ /সৌমিত্র চট্টোপাধ্যায় ও মধুমিতা বসু
১৪. আমি-তুমি ও আকাশ/সৌমিত্র চট্টোপাধ্যায়
১৫. পরিণতি/মধুমিতা বসু
১৬. দ্বিতীয় সত্ত্বা/সৌমিত্র চট্টোপাধ্যায়
১৭. মধ্যরাতের কাব্যালাপ/সৌমিত্র চট্টোপাধ্যায় ও মধুমিতা বসু
১৮.অমাবশ্যার রাত /সৌমিত্র চট্টোপাধ্যায়
১৯. ফিরে আসা/সৌমিত্র চট্টোপাধ্যায় ও মধুমিতা বসু
২০. অবহেলা অহির্নিশ/সৌমিত্র চট্টোপাধ্যায়
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ