যুক্তরাষ্ট্র প্রবাসী হাজী শাহ আলম ভূইঁয়ার ইন্তেকাল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে বাঙালী কমিউনিটির পরিচিত মুখ বৃহত্তর কুমিল্লার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহ আলম ভূইঁয়া গত ৯ নভেম্বর ব্রুকলিনে স্থানীয় হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে এক মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। শাহ আলম ভূইঁয়ার মৃত্যুতে চৌদ্দগ্রাম সোসাইটি অব ইউএসএ ইন্ক’র সহ স্থানীয় আঞ্চলিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
চৌদ্দগ্রাম সোসাইটি সভাপতি কাজী এনামুল হক ও সাধারণ সম্পাদক কামরুল হাসান মরহুমের মাগফেরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। তারা বলেন, নব্বই দশকের পূর্বেই হাজী শাহ আলম ভূইঁয়া যুক্তরাষ্ট্র আসেন। তিনি সামাজিক সচেতন ও উদার মনের মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন বড়মাপের অধিকারী অভিভাবক হারালাম। তারা মরহুমের মাগফেরাত ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








