Thursday, 29 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: July 15, 2014 | 6:08 PM

ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্কে গত ১২ জুলাই শনিবার যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে কুইন্সের করোনায় যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদিকা লিলি আক্তারের বাসভবণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের পূর্বে পবিত্র কুরআন-হাদীসের আলোকে রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা এবং বিশ্ব শান্তি ও সকলের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া মুনাজাত করেন ইমাম নূরুল আলম রইসী। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি নজমুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভানেত্রী আমেনা পারভীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদিকা নার্গিস আক্তার বিউটির পরিচলনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা শেফু রহমান, সহ সাধারন সম্পাদিকা নাফিসা নূর সাথী, সাংগঠনিক সম্পাদিকা লিলি আক্তার, সদস্য মিনা ইসলাম, সেলিনা জামান, শাহিদা পারভীন, ফরিদা খাতুন, লিজা আকতার, লিপা আকতার প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজবাড়ি ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউএস’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: আবদুস সালাম, বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব মো: আবিদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সংগঠন বিরোধী কার্যকলাপের দায়ে মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শাহনাজ মমতাজ এবং সাধারণ সম্পাদিকা ফরিদা ইয়াসমীনকে বহিস্কার করা হয়েছে। শাহনাজ মমতাজ এবং ফরিদা পারভীন এখন যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের কেউ নন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ