যুক্তরাষ্ট্র যুবদলের কমিটি বিলুপ্ত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্র যুবদলের কমিটি বিলুপ্ত করেছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি। ২৮ মে কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী ও সাধারন সম্পাদক আবু সাঈদ আহমদকে তা অবহিত করা হয়েছে। গত ১৭ বছর ধরে জাকির ও সাইদের নেতৃত্বে যুবদলের যুক্তরাষ্ট্র কমিটি পরিচালিত হচ্ছিল।
জাকির এইচ চৌধুরী বলেন, কেন্দ্র থেকে কমিটি বিলুপ্তের সংবাদ পেয়েছি। আমরা গত ১৮ বছর ধরে দায়িত্বে আছি। অনেকদিন ধরেই কেন্দ্রের কাছে আমি নতুন কমিটি করার জন্য অনুরোধ করে আসছিলাম। একই দায়িত্বে এত দিন থাকাও ঠিক নয়। নতুনদের সুযোগ করে দেয়া উচিত। আশা করছি আমরা কেন্দ্র থেকে সহসাই নতুন কমিটি পাব।
যুবদলের কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও বিলুপ্ত যুক্তরাষ্ট্র যুবদলের সাধারন সম্পাদক আবু সাঈদ আহমদ বলেন, বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। কমিটি বিলুপ্তের মধ্য দিয়ে নতুন কমিটি গঠনের দরজা উন্মুক্ত হলো। আশা করি যুক্তরাষ্ট্রের পরীক্ষিত ও ত্যাগী নেতা কর্মিদের কেন্দ্র মুল্যায়ন করবে। সহসাই যুক্তরাষ্ট্র যুবদলের কমিটি হবে।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








