Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র যুব সংহতির পরিচিতি সভা ১৭ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 37 বার

প্রকাশিত: August 19, 2017 | 10:39 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুব সংহতি যুক্তরাষ্ট্র শাখার নবনির্বাচিত কর্মকর্তাদের পরিচিতি সভা আগামী ১৭ সেপ্টেম্বর রোববার অনুষ্ঠিত হবে। সংগঠনের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিটির জ্যামাইকার স্টার কাবাব রেস্টেুরেন্টে গত ১৩ আগষ্ট রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত সংগঠনের যুক্তরাষ্ট্র জাতীয় যুব সংহতির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি ও জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুর নূর এবং বিশেষ অতিথি ছিলেন যুব নেতা ফেরদৌস ওয়াহিদ। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল কাদির লিপু এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এবিএম খায়রুল আলম। খবর ইউএনএ’র।
সভায় আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্র জাতীয় যুব সংহতির সহ সভাপতি রুবেল আহমদ, সহ সাধারণ সম্পাদক খায়রুল হাসান মিলু, সাংগঠনিক সম্পাদক লিটন আহমদ, অর্থ সম্পাদক ইব্রাহীম আলী ও দপ্তর সম্পাদক রবিউল হক সহ লুৎফুর রহমান, সরওয়ার হোসেন, মোহাম্মদ শাহজাহান মিয়া, সিন উদ্দিন, আফজাল হোসেন, উজ্জল আলম, মনসুর আহমদ, আসাদুজ্জামান প্রমুখ।
সভায় মোহাম্মদ আব্দুর নূর তার বক্তব্যে বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ ঘোষণা করেছেন যে, আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে অংশ নেবে এবং সংসদের ৩০০ আসনেই প্রার্থী দেবেন। তিনি বলেন, দেশের মানুষ জাতীয় পার্টিকে আবারো ক্ষমতায় দেখতে চায়। তাই দলীয় চেয়ারম্যান আর দল সহ দেশের মানুষের স্বার্থে এরশাদের হাতকে শক্তিশালী করতে হবে। তিনি জাতীয় যুব সংহতিকে শক্তিশালী করা এবং প্রবাসের যুব সমাজকে যুব সংহতিতে যোগ দেয়ার আহ্বান জানান।
সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে, আগামী ১৭ সেপ্টেম্বর রোববার সংগঠনের নতুন কমিটির পরিচিতি সভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। পরিচিতি সভার স্থান ও সময় পরবর্তীতে জানানো হবে। এই সভা সফল করতে যুবনেতা ফেরদৌস ওয়াহিদকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV