যেসব খাবার দূরে রাখবে অসুখ-বিসুখ!
ভালো খাদ্যাভ্যাস আমাদের দেহকে সুস্থ রাখতে খুব বেশি গুরুত্বপূর্ণ। নিজেদের সুস্থতার জন্য খেতে হবে পুষ্টিকর খাবার। আর এসব খাবার আমাদেরকে দূরে রাখবে অসুখ-বিসুখ থেকে।লেবু জাতীয় ফল
লেবু জাতীয় ফল যেমন, কমলা, মালটা এবং লেবু স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। ১ টি কমলা আমাদের দেহের প্রতিদিনের ভিটামিন সি এর চাহিদা পূরণ করে। লেবু দেহে ভালো কলেস্টোরলের মাত্রা বাড়ায়, হাড় ও দাঁতের গঠন মজবুত করে এবং ক্যান্সারের কোষ উৎপাদন প্রতিরোধ করতে সহায়তা করে।
মটর দানা
প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, মিনারেল, জিংক এবং আয়রনে ভরপুর মটর দানা আমাদের দেহকে নানা রোগের হাত থেকে বাঁচায়।
ডিমের কুসুম
মস্তিস্কের জন্য প্রয়োজনীয় ক্লোরিনের অভাব পূরন করে ডিমের কুসুম। এছাড়াও ডিমের কুসুমের ক্লোরিন স্তন ক্যান্সারের হাত থেকে বাঁচায়। এবং এর অ্যান্টিঅক্সিডেন্ট মাংসপেশির শুকিয়ে যাওয়া এবং চোখে ছানি পড়া থেকেও রক্ষা করে।
আপেল
লাল আপেলকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউজ যা আমাদের দেহে নানা ক্ষতিকর পদার্থ উৎপন্ন হতে বাঁধা প্রদান করে। পলিফেনলস নামক যে অ্যান্টিঅক্সিডেন্ট আপেলে থাকে তা আমাদের দীর্ঘ জীবন নিশ্চিত করে এবং হৃদপিণ্ডের নানা সমস্যা থেকে আমাদের দূরে রাখে।
কাঠবাদাম
কাঠবাদামে রয়েছে মনোস্যাচ্যুরেটেড ফ্যাট, প্রোটিন, ভিটামিন এবং প্রয়োজনীয় মিনারেস যা আমাদের দেহকে রাখে সুস্থ। এবং কাঠবাদাম আমাদের দেহের খারাপ কলেস্টোরল কমাতেও বিশেষভাবে কার্যকর।
স্ট্রবেরি
নানা ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর স্ট্রবেরি আমাদের দেহে ক্যান্সারের কোষ গঠন প্রতিরোধ করে। এবং দেহের কলেস্টোরলের মাত্রা কমিয়ে আমাদের হৃদপিণ্ডকে রাখে সুস্থ।বাংলাদেশ প্রতিদিন
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan