যে কারণে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আইরিশ গায়িকা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সুপরিচিত আইরিশ গায়িকা সিনিড ও’কনর ঘোষণা দিয়েছেন যে, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ফলে তিনি নাম পরিবর্তন করে নিজের নাম রেখেছেন ‘শুহাদা’। খবর বিবিসি।


টুইটারে দেওয়া এক বার্তায় শুহাদা বলেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি গর্বিত। মুসলিম হতে তাকে সাহায্য করার জন্য অন্য মুসলমানদের ধন্যবাদ জানিয়েছেন।
সিনিড (বর্তমান নাম শুহাদা) বলেছেন, তার এই সিদ্ধান্ত যেকোনো বুদ্ধিমান ধর্মতত্ববিদের সফরের স্বাভাবিক পরিণতি।
টুইটার বার্তায় আইরিশ গায়িকা আরও বলেন, সব ধর্মশাস্ত্রের অধ্যয়ন শেষ পর্যন্ত ইসলামের দিকেই ধাবিত হয়।
১৯৯০ সালে রিলিজ হওয়া ‘নাথিং কমপেয়ার্স টু ইউ’ গানটির জন্যে তিনি সবচেয়ে সুপরিচিত। ওই বছরের সবচেয়ে হিট গানের তালিকায় ছিল এই গানটি। শুহাদা নিজের একটি ভিডিও প্রকাশ করেছেন, যাতে দেখা যাচ্ছে যে তিনি আজান দিচ্ছেন।
বৃহস্পতিবার শেখ ড. উমর আল-কাদরী নামের একজন আইরিশ ইমাম একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, গায়িকা সিনিড ও’কনর ইসলাম ধর্মে বিশ্বাস স্থাপনের জন্য কলেমা পাঠ করছেন।
১৯৬৬ সালে আয়ারল্যান্ডে জন্ম গ্রহণ করেন তিনি। তিনি বেশ কয়েকটি ছবিতেও গান গেয়েছেন। যেগুলোর মধ্যে অন্যতম হলো- দ্যা বুচার বয়, ইমেলি বরন।
(আইরিশ ইমাম শেখ ড. উমর আল-কাদরীর সঙ্গে সিনিড। ছবি: টুইটার)
সর্বশেষ সংবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!