রংপুর জেলা সমিতি ইউএসএ’র বর্ণাঢ্য বাংলা বর্ষবরণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলা বর্ষবরণ ১৪২৬ উপলক্ষে রংপুর জেলা সমিতি ইনক্ ইউএসএ এর জ্যাকসন হাইট পালকী সেন্টার হল রুমে ছিল এক বর্ণাঢ্য আয়োজন। দুপুর ১টা অনুষ্ঠানের সূচনা লগ্নে শুভেচছা বক্তব্যের মাধ্যমে নববর্ষের শুভেচছা বিনিময় ও সুখ-সম্মৃদ্ধি কামনা করা হয়। সবাই রংপুর জেলা সমিতির বিশাল আয়োজনে খুবই আনন্দ প্রকাশ এবং ভূয়সী প্রশংসা করেন।
১লা বৈশাখ উদযাপন কমিটির আহবায়ক বাকী বিল্লাহ শিপনের বক্তব্যের পর একে একে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মেজবানুর রহমান নিক্সন, ফরিদ আহমেদ লাভলু, মোকাররম হোসেন, আব্দুস সালাম, নূরে আলম সিদ্দিকী, মনিরুল ইসলাম তুহিন, ইসলাম মিন্টু, মোজহারুল ইসলাম খোকন, সাইফুন নাহার সুইটি, মুনমুন হাসিনা বারী, নতুনদের স্বাগত বক্তব্য সবার দৃস্টি আকর্ষন করে ।
শুভেচ্ছা বক্তব্যের পরেই মেধাবী ছাত্র-ছাত্রীদের মেধার স্বাক্ষর হিসেবে সংগঠনের সভাপতি আসেফ বারী, সাধারন সম্পাদক আবদুল মোতালেব, প্রাক্তন সভাপতি ও সম্মানিত অতিথী বৃন্দ মেধাবীদের ট্রফি প্রদান করেন। এবারে যারা ট্রফি পেয়েছেন তারা হলেন রায়হানা রাখি( টাউনসেন্ট হ্যারিস স্কু্ল), আদিবা তাবাচ্ছুম (ব্রন্চ সাইন্স), ফারহান রহমান (কুইন্স সাইন্স),ফারদিন জাওয়াদ (NYU), মালিহা তাবাচ্ছুম (বে সাইড হাই স্কুল), জেসিকা অনননা ইসলাম (Graduate on English), আদিব রাইনাহ (গিফটেড এন্ড টে:), মুহিব আলমাস( (গি.টে), জোয়াইরা (গি.টে) এবং সাবা বারী। সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বাক্ষর স্বরুপ প্রতি বছরের ন্যায় রংপুর জেলা সমিতি, বেগম রোকেয়া স্মৃতি স্বারক সম্মাননা প্রদান করে।

এবারে যারা সম্মাননা পেলেন, সফল ব্যাবসায়ী ও সমাজ সেবক হিসেবে এ আর এম রাকিব উদ্দিন টিপু, সংগঠক ও বিশিষ্ঠ ব্যবসায়ী হিসেবে প্রিন্স রায়হান, বাংলাদেশের নিরাপত্তা বিষয়ে অবদানের স্বীকৃতি হিসেবে মো: জামাল উদ্দিন, কবি লেখক আবু রায়হান, সমাজ সেবক সুফি জাকির হোসেন, শ্রেষ্ঠ মাতা মারুফা বেগম ময়না, সফল নারী হিসেবে মুনমুন হাসিনা, মো: হুমায়ুন কবির চৌধুরী সফল পিতা ও সফল বাংকার, সচেতন নাগরিক ও সমাজ সেবক হিসেবে আওরান রহমান, ধৈর্য্যশীল ও সফল পিতা হিসেবে আনোয়ারুল ইসলাম আনু, আলেয়া রহমান সফল মা উন্নত ব্যত্তিত্ব হিসেবে।
বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন এ টি এম আব্দুস সালাম, মো: হুমায়ুন কবির চৌধুরী, দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠাতা সভাপতি মশিউর রহমান। মন মাতানো সংস্কৃতিক অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি আবু রায়হান, অবাক করা যাদু পরিবেশন করেন বাকী বিল্লাহ শিপন ও সহযোগী সামী, গান পরিবেশন করেন ডেইজি, শম্পা, রিপন ও সোমা। বৈশাখের বর্ণাট্য সাজে পালকি সেন্টার ছিল আনন্দ ও উৎসব মুখর, সবার পরনে একই রংগের পান্জাবী দেখে গোটা জ্যাকসন হাইটস সবার দৃস্টিকর্ষন করে, মুনমুন হাছিনা বারী ও সাধারন সম্পাদক মো: আব্দুল মোতালেবের সাবলীল পরিচালনায় গোটা অনুষ্ঠানটি উপভোগ্য ও প্রসংনীয় ছিল। রংপুর জেলা সমিতি সভাপতি আসেফ বারী টুটুল আগামী ৭ জুলাই পিকনিকের আমন্ত্রন জানিয়ে অনুষ্ঠানে সকলের অবদানের প্রসংশা করে বিকাল ৬ টা অনবদ্য অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








