রমজানের প্রন্তুতি নিয়ে নিউইয়র্কের সানিসাইড মুসলিম সেন্টারে আলোচনা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্ক সিটির সানিসাইড মুসলিম সেন্টারে ২৮ মার্চ মাগরিব থেকে ইশা পর্যন্ত “রমজানের প্রস্তুতি” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে অতিথি বক্তা ছিলেন লং আইল্যান্ড সাফোল্ক কাউন্টি মসজিদের ইমাম শায়খ আব্দুল্লাহ এজাত।
মসজিদের সেক্রেটারী পারভেজ রহমানের উপস্থাপনায় এবং নাকিব হামিদ এর সুরা কিয়ামাহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মিশর বংশোদ্ভুত বিজ্ঞ আলেম আবদুল্লাহ এজাত রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, রমজানের জন্য আমাদের সকলের অন্তরে এখন থেকেই পরিস্কার নিয়ত রাখতে হবে। তাহলে আল্লাহ আমাদেরকে এর পুরস্কার প্রদান করবেন। রমজান পর্যন্ত হায়াত দেওয়ার মালিক আল্লাহ। রমজান আসার আগেই পৃথিবীতে অনেক মুসলমানের মৃত্যু হয়েছে। তিনি ইসলামে জ্ঞান আহরনের গুরুত্ব তুলে ধরে রমজানে নিজেকে আল্লাহর রাহে উৎসর্গ করার জন্য যথাসাধ্য প্রস্তুতি, কাজের পরিমান যথাসম্ভব কমিয়ে ইবাদতে মশগুল থাকা, বেশী বেশী ইস্তিগফার করে গোনাহ থেকে বেঁচে থাকা অপ্রয়োজনীয় কথা ও গীবত থেকে দূরে থাকার উপর গুরুত্ব প্রদান করেন। রমজানে কি করতে হবে বা কি করা যাবে না সে সর্ম্পকে সকলকে জানতে বলেন। রাসুলুল্লাহ (সা:) সেভাবে রমজান পালন করতেন তার থেকে কমিয়ে বা বাড়িয়ে ইবাদত করা তথা কোন বেদায়াত আমল থেকে বেঁচে থাকার পরামর্শ দেন। সেহরী ও ইফতারের সময় দোয়া, কোরআন তেলাওয়াত ও মুখাস্ত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
শেষে মসজিদের প্রেসিডেন্ট আব্দুল হামিদ সোহেল রমাজানের বিভিন্ন কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা ও মসজিদের উদ্যেগে ইসলামিক লাইব্রেরীর কার্যক্রম ও বই ধার নেয়ার ও পড়ার জন্য সকলকে উদ্বুদ্ধ করেন।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








