Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

রমজানে আইবি টিভির মাসব্যাপী ক্বিরাত প্রতিযোগিতা

অনলাইন ডেস্ক পঠিত: 136 বার

প্রকাশিত: March 1, 2023 | 6:41 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্ক ভিত্তিক অনলাইন টেলিভিশন আইবি টিভি ইউএসএ রমজানে  মাসব্যাপী আয়োজন করছে “মাহে রমজান ক্বিরাত প্রতিযোগিতা”। গত ২৮ ফেব্রুয়ারী দুপুরে জ্যাকসন হাইটসের নব্বান্ন রেষ্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলন এই ঘোষনা দেয় আয়োজকরা।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইবি টিভির সিইও জাকারিয়া মাসুদ,প্রতিযোগিতাটির প্রধান বিচারক জ্যামাইকা মুসলিম সেন্টার এর ইমাম ও খতিব মির্জা আবু জাফর বেগ,প্রতিযোগিতাটির এডভাইজার বাংলাদেশের বিশ্বখ্যাত ক্কারী জহিরুল ইসলাম, প্রতিযোগিতাটির সঞ্চালক ও বিচারক মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ এবং প্রতিযোগিতাটির অনুষ্ঠান প্রযোজক আবীর আলমগীর।
সংবাদ সম্মেললে বলা হয়, আইবিটিভি ইউএসএ যুক্তরাষ্ট্রে বসবাসরত নতুন প্রজন্মের অংশগ্রহণে পবিত্র মাহে রমজানে আয়োজন করতে যাচ্ছে ক্বিরাত প্রতযোগীতার রিয়েলিটি শো। নিউইয়র্কের ব্রঙ্কস,ব্রুকলিন,জ্যামাইকা ও জ্যাকসন হাইটসে প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
অনূর্ধ ২০ বছর বয়সের সবাই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতার মধ্য দিয়ে বাছাই পর্ব থেকে বিজয়ী ২০ জন চুড়ান্ত পর্বে যাবে । চুড়ান্ত পর্বে ৬ জনকে বিজয়ী বলে ঘোষনা করা হবে।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করা প্রতিযোগীকে ওমরা হজ্জে পাঠানো হবে বলে সংবাদ সম্মেলনে বলা হয়।

সংবাদ সম্মেলনে,অংশগ্রহণে আগ্রহীদের আগামী ৫ মার্চের মধ্যে নাম অন্তর্ভূক্তি করার আহ্বান জানানো হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহনে ইচ্ছুকদের নাম,জন্ম তারিখ, ঠিকানা, ই-মেইল ও ফোন নাম্বারসহ এসএমএস, ইমেইল বা ডাকযোগে চিঠির মাধ্যমে নাম অন্তর্ভূক্ত করা যাবে। নাম অন্তর্ভুক্তির বিস্তরিত তথ্য: এসএমএস:+৯২৯
৬৩৩ ২৯০০, ই-মেইল: রনঃাঁংধ@মসধরষ.পড়স, চিঠি পাঠাবার ঠিকানা: IBTV USA,37-07,74 STREET,NY 11372|
প্রতিযোগিতাটির সবগুলো পর্বই আইবিটিভিতে সরাসরি প্রচারিত হবে। উল্লেখ্য, ২০২১ সালের ১৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করে আইবিটিভি ইউএসএ।গত এক বছরে বিভিন্ন অনুষ্ঠান নির্মানে বৈচিত্র এবং আমেরিকার আভ্যন্তরীণ, আন্তর্জাতিক এবং দেশের গুরুত্বপূর্ণ খবর প্রচার করে ইতিমধ্যেই দর্শকদের মনে যায়গা করে নিয়েছে আইবিটিভি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ