Wednesday, 28 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

ইয়র্ক বাংলা’র সম্পাদক রশীদ আহমদ ইনসাফ টোয়েন্টিফোর ডটকমের যুক্তরাষ্ট্র প্রতিনিধি

অনলাইন ডেস্ক পঠিত: 132 বার

প্রকাশিত: October 14, 2018 | 4:02 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশের প্রথম ইসলামী ঘরানার অনলাইন পত্রিকা ইনসাফ টোয়েন্টিফোর ডটকমের যুক্তরাষ্ট্র প্রতিনিধি হিসেবে রশীদ আহমদকে নিয়োগ দেয়া হয়েছে। ২৭ সেপ্টেম্বর ২০১৮ তাঁকে আনুষ্ঠানিক ভাবে নিয়োগ প্রদান করেন পত্রিকার সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার।

রশীদ আহমদ নব্বইয়ের দশকের শেষ দিক থেকেই সাহিত্য ও সাংবাদিকতা পেশার সাথে যুক্ত রয়েছেন।

বাংলাদেশ ও আমেরিকার যৌথ নাগরিক রশীদ আহমদ এর জন্মস্থান সিলেটের গোয়াইনঘাট উপজেলার মানাউরা গ্রামে। ২০০৭ থেকে তিনি আমেরিকায় স্থায়ী ভাবে বসবাস করে আসছেন।

রশীদ আহমদ সিলেট থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা সিলেট রিপোর্ট ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও ইসলামী ঘরানার আরো একটি অনলাইন পত্রিকা কওমিকন্ঠ’রও সম্পাদক মন্ডলীর সভাপতি তিনি।

২০১২ থেকে ২০১৪ পর্যন্ত নিউইয়র্ক থেকে প্রকাশিত সাহিত্য সাময়িকী “নকীব”-এর নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন রশীদ আহমদ। ২০১৪ থেকে ২০১৫ পর্যন্ত অধুনালুপ্ত ত্রৈ-মাসিক ম্যাগাজিন “সমীক্ষা”র সহকারী সম্পাদকও ছিলেন তিনি।

বর্তমানে রশীদ আহমদ নিউইয়র্ক থেকে প্রকাশিত “ইয়র্ক বাংলা” নামে একটি পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পত্রিকাটির প্রতিষ্ঠাতাও তিনি। এছাড়াও রশীদ আহমদ নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ