রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ ইউএসএ’র নতুন কার্য্যকরী ও স্থায়ী কমিটি গঠন
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের অন্যতম আঞ্চলিক সংগঠন রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ ইউএসএ ইনকের নতুন কার্য্যকরী ও স্থায়ী কমিটি গঠিত হয়েছে। গত ২০ নভেম্বর রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের বাংলা গার্ডেন রেষ্টুরেন্টে অনুষ্ঠিত রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ ইউএসএ’র এক যৌথ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম বেগ এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো: ফজল খান। সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্য্যকরী ও স্থায়ী কমিটি গঠন করা হয়।
নতুন কার্য্যকরী কমিটি : সভাপতি সিরাজুল ইসলাম বেগ, সহ সভাপতি মো: মাসুক মিয়া, মো: ফজল খান ও জিয়াউর রহমান জিতু, সাধারণ সম্পাদক মো: হারুন আলী, সহ সাধারণ সম্পাদক শাহ আলম ও কোষাধ্যক্ষ মিজান খান।
স্থায়ী কমিটির সদস্য : ফয়েজ মিয়া মাষ্টার, মো: আকলু মিয়া, মো: জগলু তরফদার, শাহ রকিব আলী, আবদুল গাফফার চৌধুরী খসরু, নূরে আলম জিকু, শাহান খান।
যৌথ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফয়েজ মিয়া মাষ্টার, আকলু মিয়া, জগলু তরফদার, শাহ রকিব আলী, সিরাজুল ইসলাম বেগ, মো: মাসুক মিয়া, হারুন আলী, নূরে আলম জিকু, শাহান খান, ফজল খান, মুজিরুর রহমান, শাহ আলম, মিজান খান, শাহজাহান আলী প্রমুখ।
সভাপতি সিরাজুল ইসলাম বেগ তাকে সভাপতি পদে পুন:নির্বাচিত করায় উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভাপতি নবগঠিত কার্য্যকরী কমিটির পক্ষ থেকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ