রাশিয়াকে কনস্যুলেট গুটিয়ে নেওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সান ফ্রান্সিসকোতে রাশিয়ার কনস্যুলেট গুটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন সরকার। এর পাশাপাশি ওয়াশিংটন ডিসি ও নিউইয়র্কের রুশ চ্যান্সেরির দুটি অ্যানেক্স ভবন গুটিয়ে নিতেও মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলে বিসিসি ও রয়টার্স জানিয়েছে।
এসব গুটিয়ে নেওয়ার কাজ আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।
একে মস্কোয় মার্কিন দূতাবাসে কর্মী সংখ্যা অর্ধেকের বেশি কমিয়ে আনতে ভ্লাদিমির পুতিন সরকারের নির্দেশের পাল্টা পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
গত মাসে মার্কিন কংগ্রেসে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা পাস হওয়ার পর রাশিয়া তার প্রতিক্রিয়ায় মস্কোয় যুক্তরাষ্ট্রের দূতাবাসে কর্মী সংখ্যা ৪৫৫ জনে কমিয়ে আনার নির্দেশ দিয়েছিল।
বারাক ওবামার সময়কালে ক্রিমিয়া নিয়ে মস্কো-ওয়াশিংটন বিপরীত অবস্থান নেওয়ার পর যুক্তরাষ্ট্রের গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ ওঠার পর থেকে শক্তিধর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন চলছে।
এর মধ্যেই কূটনীতিকের সংখ্যা কমিয়ে ফেলতে মস্কোর নির্দেশ যে বেশ ক্ষুব্ধ করেছিল ওয়াশিংটনের পদেক্ষপেই তার প্রকাশ ঘটেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নিউয়ার্ট এক বিবৃতিতে বলেন, “আমরা মনে করি, (মস্কোর) এই পদক্ষেপ অপ্রত্যাশিত এবং দুই দেশের সামগ্রিক সম্পর্কের জন্য ক্ষতিকর।
“মস্কোর কারণেই আমরা রুশ সরকারকে বলছি, তাদের সান ফ্রান্সিসকোর কনসুলেটটি এবং ওয়াশিংটন ডিসির চ্যান্সেরির একটি এনেক্স ও নিউইয়র্কের চ্যান্সেরির একটি এনেক্স গুটিয়ে নিতে। এটা ২ সেপ্টেম্বরের মধ্যে করতে হবে।”
যুক্তরাষ্ট্রে মোট পাঁচটি মিশন রয়েছে রাশিয়ার। এর মধ্যে তিনটির বিষয়ে ওয়াশিংটনের পদক্ষেপে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ নিন্দা জানিয়েছেন বলে বিবিসি জানিয়েছে। তিনি বলেছেন, এর ফলে দুই পক্ষের পারস্পরিক সম্পর্কে উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ