Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

রাশিয়া জাতিসংঘের নিষেধাজ্ঞা ভঙ্গ করছে: যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক পঠিত: 111 বার

প্রকাশিত: September 20, 2018 | 8:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি অভিযোগ করেছেন, উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সাগরপথে জাহাজে করে উত্তর কোরিয়াকে তেল সরবরাহ করছে রাশিয়া। ওয়াশিংটনের কাছে এ অভিযোগের স্পষ্ট প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি। যুক্তরাষ্ট্রের দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল গত সপ্তাহে খবর দেয়, জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সাগরে জাহাজ থেকে উত্তর কোরিয়ার জাহাজে জ্বালানি তেল সরবরাহের যে প্রক্রিয়া চলছে তা শনাক্ত করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জোট গঠনের চেষ্টা চলছে।
মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে গত ১৪ই সেপ্টেম্বর জার্নাল জানায়, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ওই জোটে যোগ দেবে। এসব দেশ উত্তর কোরিয়াকে জ্বালানি তেল সরবরাহকারী জাহাজ শনাক্ত ও তা আটক করতে যুদ্ধজাহাজ দিয়ে সহযোগিতা করবে বলে জানা গেছে। এদিকে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র যে শান্তিপ্রক্রিয়া শুরু করেছে তার জের ধরে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার জন্য সম্প্রতি জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া ও চীন । এর জবাবে ওয়াশিংটন বলেছে, উত্তর কোরিয়া নিজের পরমাণু অস্ত্র সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত দেশটির ওপর থেকে চাপ কমানো হবে না। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV