রাষ্ট্রের গোপন নথি নিয়ে প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে বিশেষ কমিটি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : রাষ্ট্রীয় গোপনীয় নথি বাড়ি নিয়ে রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারের উইলমিংটনে অবস্থিত বাইডেনের বাড়ি থেকে দু্ই দফায় নথি উদ্ধার করে মার্কিন কর্মকর্তারা। বিষয়টির তদন্ত করতে ১২ জানুয়ারি বৃহস্পতিবার একটি বিশেষ কমিটি গঠন করেন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড।
মেরিক গারল্যান্ড এমন ঘোষণার ঘণ্টা খানেক আগেই হোয়াইট হাউসের আইনজীবী এবং বাইডেনের বিশেষ কৌঁসুলি রিচার্ড সোবার বাইডেনের বাড়ি থেকে দ্বিতীয় দফা নথি উদ্ধার করা হয়েছে বলে বিবৃতি দেন।
বিশ্লেষকদের ধারণা, এই ঘটনা ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেছেন, মেরিল্যান্ডের সাবেক অ্যাটর্নি জেনারেল রবার্ট হার এই বিশেষ তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন।
জো বাইডেনের বাড়ি থেকে দ্বিতীয় দফায় উদ্ধারকৃত নথিগুলো পাওয়া যায় বাড়ির তার গ্যারাজ থেকেরাষ্ট্র। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, বাইডেনের ডেলাওয়ারের উইলমিংটনের বাড়ির গ্যারাজ থেকে নথিগুলো উদ্ধার করা হয়।
এই বিষয়ে এক বিবৃতিতে বাইডেনের বিশেষ কৌঁসুলি রিচার্ড সোবার বলেছেন, ‘আইনজীবীরা সেখান থেকে ওবামা-বাইডেন প্রশাসনের অল্প কিছু গোপনীয় অতিরিক্ত নথি উদ্ধার করেছেন।’ তিনি আরও বলেছেন, প্রাপ্ত এসব নথির একটি বাদে বাকি সবগুলোই পাওয়া গেছে প্রেসিডেন্ট বাইডেনের উইলমিংটনের বাড়ির গ্যারাজের ভাঁড়ার থেকে। এক পাতার একটি নথি পাওয়া যায় ভাঁড়ার সংলগ্ন আরেকটি কামরা থেকে।
রিচার্ড সোবার বলেছেন, এসব নথি যেন যথাযথভাবে হস্তান্তর করা হয় সে বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসন সম্পূর্ণভাবে সহায়তা করে যাচ্ছে।
এর আগে, প্রথম ধাপে তালাবদ্ধ একটি আলমারি থেকে প্রায় ১০টি গোপনীয় সরকারি নথি পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই পেন বাইডেন সেন্টারে পাওয়া গোপন নথির তদন্ত করছে। মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে অফিস খালি করার সময় বাইডেনের ব্যক্তিগত অ্যাটর্নিরা নথিগুলো আবিষ্কার করেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল