রোগের লক্ষণ সম্পর্কে গুগলে সার্চ দেয়ার আগে যা জানা দরকার
কামরুজ্জামান নাবিল : প্রায় সকলের হাতের নাগালেই এখন ইন্টারনেটের সুবিধা চলে আসছে। অসুস্থ হলে আমরা অনেকেই রোগের লক্ষণগুলো লিখে গুগলে সার্চ দিয়ে থাকি। যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণায় বলা হয়েছে, ৭২ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী স্বাস্থ্য সংক্রান্ত তথ্য জানতে ইন্টারনেটে অনুসন্ধান করে থাকেন।
কিন্তু আপনি কি ভেবে দেখেছেন ইন্টারনেটে আনুসন্ধান করা তথ্যগুলো কতটা সঠিক? অথবা আপনার রোগের লক্ষণগুলো ইন্টারনেট কতটুকু সঠিকভাবে নির্ণয় করতে প্রস্তুত?
গুগলে সার্চ দেয়ার আগে আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখা উচিতঃ
১. যে কেউ ইন্টারনেটে কন্টেন্ট প্রকাশ করতে পারেন
পুরো বিশ্বে ইন্টারনেটের বিস্তৃতি বেড়ে যাওয়ায় ইন্টারনেটে যেকোন বিষয়ে সার্চ দিলে আমরা বিশেষ করে গুগলে অনেক ফলাফল পেয়ে যাই। এসবের বেশিরভাগই হতে পারে কোন ব্যক্তির নিজস্ব সাইট অথবা উইকিপিডিয়ার নিবন্ধ থেকে কপি করা অথবা কারো নিজস্ব ব্লগসাইটের। সেক্ষেত্রে আপনার রোগের লক্ষণগুলো ইন্টারনেটের সেই কন্টেন্টগুলো কতটা সঠিকভাবে নির্ণয় করতে পারবে অথবা কতটা সঠিক তা নিয়ে প্রশ্ন থেকে যায়।
২. উইকিপিডিয়া বিশ্বাসযোগ্য তথ্যসূত্র নয়
অবাক করা কথা হচ্ছে উইকিপিডিয়া হচ্ছে মেডিকেলের বিভিন্ন তথ্যের অনুসন্ধানে প্রথমসারির জনপ্রিয় ষষ্ঠ ওয়েব সাইটের একটি হয়ে দাঁড়িয়েছে। সবার জ্ঞাতার্থে জানাতে চাই উইকিপিডিয়ায় দেয়া নিবন্ধনগুলো যে কেউ সম্পাদনা করার ক্ষমতা রাখেন। এবং ভুল সম্পাদনা করলে সেক্ষেত্রে সম্পাদনাকারীর কারো কাছে জবাবদিহিতা নেই।
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan