লন্ডনে প্রেস মিনিস্টার হলেন বাসস-এর চিফ রিপোর্টার আশেকুন নবী চৌধুরী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ঢাকা: সরকার বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রধান প্রতিবেদক মো. আশেকুন নবী চৌধুরীকে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার পদে নিয়োগ দিয়েছে।বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপণে বলা হয়, ‘যোগদানের দিন থেকে তাকে দুই বছরের জন্য ওই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।’
পেশাদার সাংবাদিক চৌধুরী গত প্রায় তিন দশক ধরে দেশের বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছেন। এরমধ্যে রয়েছে অধুনালুপ্ত বাংলাদেশ অবজারভার, ফাইনান্সিয়াল এক্সপ্রেস, নিউ এইজ ও দৈনিক জনতা। তিনি দেশের প্রথম ২৪/৭ নিউজ পোর্টাল বাংলাদেশইনফো.কম-এর বার্তা স¤পাদকের দায়িত্ব পালন করেন।
বিএনপি-জামাত জোট সরকারের সময়ে ২০০১ সালে বাসস থেকে চাকরিচ্যুত সাংবাদিকদের মধ্যে চৌধুরীও ছিলেন।হাইকোর্টের আদেশে তারা সবাই চাকরি ফিরে পান। ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করলে অন্যদের সংগে তিনিও বাসসে পুনরায় যোগ দেন।
পেশার ক্ষেত্রে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও ওয়ার্কশপে অংশ নিয়েছেন। এজন্য তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, সুজারল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, চীন, দক্ষিণ কোরিয়া ও ভারত।পঞ্চান্ন বছর বয়সী চৌধুরীর স্ত্রী সামছুন নাহার লুনা একজন গৃহবধূ। তাদের একমাত্র সন্তান মায়িশা তাশনিল কানাডার ইউনিভার্সিটি অব ক্যালগেরি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক করে সেখানেই কর্মরত আছেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!