Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

লম্বাদের চেয়ে খাটো মানুষরা বেশি দিন বাঁচেন

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: May 13, 2014 | 12:04 PM

যাদের উচ্চতা কম অর্থাৎ যারা খাটো তারা দীর্ঘজীবী হন বেশি উচ্চতার মানুষের তুলনায়। কারণ বয়স বাড়ার ফলে যে সমস্যা তৈরি হয় তাকে বাধাগ্রস্ত করে খাটো মানুষের জিন। হাওয়াই দ্বীপে বসবাসকারী আট সহস্রাধিক আমেরিকান-জাপানি মানুষের ওপর এ সংক্রান্ত হবেষণা চালিয়েছে ইউনিভার্সিটি অব হাওয়াই এর একদল গবেষক। ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অন এজিং এর প্রতিষ্ঠিত বিজ্ঞান বিষয়ক জার্নাল প্লস ওয়ান-এ এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়।
এই গবেষণা প্রতিবেদনের সহকারী লেখক প্রফেসর ব্র্যাডলি উইলকক্স বলেন, নতুন এ গবেষণায় প্রমাণ মিলেছে যে, মানুষের উচ্চতার সঙ্গে দীর্ঘ জীবনের সম্পর্ক রয়েছে। এতোদিন বলা হতো, এফওএক্সও৩ নামের জিন মানুষকে দীর্ঘ জীবন দেয়। এর সত্যতার প্রমাণ মিলেছে। খাটো মানুষের জিনে এফওএক্সও৩ এর উপস্থিতি থাকে। ফলে তারা দীর্ঘ জীবন পান। পাশাপাশি খাটো মানুষের রক্তে ইনসুলিনের মাত্রাও কম থাকে এবং তাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে।
গবেষকরা উচ্চতাকে দুই ভাগে ভাগ করে নেন। খাটোদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি এবং তারও কম ধরা হয়। আর বাকিরা লম্বাদের দলে। ৫ ফুট থেকে ৬ ফুট পর্যন্ত উচ্চতার মানুষের মধ্যে দেখা যায়, যে যতো লম্বা তিনি ততো কম সময় বেঁচে ছিলেন।
হাওয়াইয়ের এই গবেষণা ১৯৬৫ সাল থেকে পরিচালিত হচ্ছে। ১৯০০ থেকে ১৯১৯ সালের মধ্যে জন্ম নেওয়া ৮ হাজার ৬ জন জাপানি বংশোদ্ভুত আমেরিকানদের ওপর গবেষণা পরিচালিত হয়। তাদের স্বাস্থ্য-সংক্রান্ত যাবতীয় তথ্য পর্যবেক্ষণ করা হয়।
এ পর্যবেক্ষণে পরিষ্কারভাবে দেখা গেছে, যার উচ্চতা যতো বেশি তিনি বেঁচে ছিলেন ততো কম সময়।
সূত্র : ইনডিপেনডেন্ট/কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV