Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

লসএঞ্জেলেসে আমির খসরু মাহমুদ : ‘সারাবিশ্ব বাংলাদেশের নির্বাচনী অবস্থা সহ সকল অসহনীয় পরিস্থিতি সম্পর্কে অবগত’

অনলাইন ডেস্ক পঠিত: 175 বার

প্রকাশিত: April 4, 2019 | 1:05 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আজ দেশে গণতন্ত্রহীনতায় যে সমস্যা সৃষ্টি হয়েছে তা থেকে উত্তরণে শুধু বিএনপি’র দিকে তাকিয়ে থাকলে চলবে না, দেশের জনগণের বিশাল দায়িত্ব রয়েছে এই অবস্থা পরিবর্তনে। সরকারের বিভিন্ন নিবর্তনমূলক চাপে দেশের জনগণ গণবিস্ফোরণের পূর্বের বিভিন্ন ধাপ পেরিয়ে চূড়ান্ত পর্যায়ে চলে আসছে।’

ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে ২ এপ্রিল লসএঞ্জেলেসে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘সাংবাদিকরা প্রশ্ন করেন এ থেকে বিএনপি কীভাবে ঘুরে দাঁড়াবে? আমি বলবো, এই যে আওয়ামী লীগ দেশের জনগণের মালিকানা কেড়ে নিয়েছে , তা থেকে ওরা কিভাবে ঘুরে দাঁড়াবে? কিভাবে ওরা দেশের জনগণের কাছে তাদের মালিকানা ফিরিয়ে দেবে? কিভাবে ওরা জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেবে? কিভাবে ভোটাধিকার ফিরিয়ে দেবে?’-উল্লেখ করেন বিএনপির এই নেতা আমির খসরু।

উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমির খসরু বলেন, ‘আপনারা আমেরিকায় থাকেন, এখানকার সরকার বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি বার্ষিক রিপোর্ট দিয়ে থাকেন। সম্প্রতি বাংলাদেশের উপর ৫০ পৃষ্ঠার যে রিপোর্ট তারা দিয়েছে, তাতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির পাশাপাশি দেশের সামগ্রিক অবস্থা তারা তুলে ধরেছে। সেখানেও উঠে এসেছে বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় সম্পূর্ণ রাজনৈতিক কারণে আজ কারাবন্দী। আজ বেগম খালেদা জিয়ার মুক্তির পথ ধরে দেশের গণতন্ত্র মুক্তি পেতে পারে। সারাবিশ্ব বাংলাদেশের নির্বাচনী অবস্থা সহ সকল অসহনীয় পরিস্থিতি সম্পর্কে অবগত।’

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্যালিফোর্নিয়া শাখার সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমানের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন এই সংগঠনের সাবেক সভাপতি নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, আব্দুল বাসিত ও শামসুজ্জোহা বাবলু, সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান শাহীন, সাবেক সাধারণ সম্পাদক নিয়াজ মুহাইমেন, বিএনপি নেতা আফজাল শিকদার, মোয়াজ্জেম আহমেদ রাসেল, ফয়সাল সালাম ও সাইফুল আনসারী চপল। এনআরবি নিউজ

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV