Sunday, 1 November 2026 |
শিরোনাম
Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
সব ক্যাটাগরি

লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে লিংকিন পার্কের গায়ক চেস্টার বেনিংটনের আত্মহত্যা!

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: July 20, 2017 | 9:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে আত্মহত্যা করেছেন গীতিকার, অভিনেতা ও লিনকিন পার্ক ব্যান্ডের গায়ক চেস্টার চার্লস বেনিংটন। লস অ্যাঞ্জেলেস পুলিশ এ খবরের সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানিয়েছে, বেনিংটন লস অ্যাঞ্জেলেসের পালোস ভার্দোস স্টেটে তার নিজ বাসভবনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। দুই স্ত্রী ও ৬ সন্তান রেখে গেছেন বেনিংটন।

জানা গেছে, বেশ কয়েক বছর ধরে মাদকাসক্ত হয়ে পড়েছিলেন বেনিংটন। এজন্য এক প্রবীণ ব্যক্তি তাকে ভর্ৎসনা করেছিলেন। তাই তিনি এক সময় ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন যে তিনি আত্মহত্যা করবেন।

লিংকিন পার্কের হাত ধরেই চেস্টার বেনিংটনের পরিচিতি। এছাড়াও দুইটি রক ব্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তার প্রতিভা তাকে স্থান দেয় ‘শ্রেষ্ঠ ১০০ হেভি মেটাল ভোকালিস্ট’র তালিকায় (হিট প্যারাডর এই স্থান দেয়)।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ