লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ ডে প্যারেড ২৮ ও ২৯শে মার্চ : প্যারেড মার্শাল শাইখ সিরাজ
ইউএসএনিউজ : মহান জাতীয় দিবস উপলক্ষে আগামী ২৮ ও ২৯শে মার্চ আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ভরমেন্ট এভিনিউতে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফেস্টিভ্যাল’। এতে প্যারেড মার্শাল হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, চ্যানেল আই’র পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। এর আয়োজক বাংলাদেশ ইউনিট ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেস (বুফলা)। এবারের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মি. ওয়েটসন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেয়র এরিক জার্জল। মৌসুমী বড়ুয়ার উপস্থাপনায় অনুষ্ঠেয় এ বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফেস্টিভ্যালের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন এসআই টুটুল, বিউটি দাস এবং আমেরিকা প্রবাসী শিল্পীবৃন্দ। উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই, প্রেস পার্টনার বাংলাদেশ ইউএসএ নিউজ২৪ডটকম ও এলএ বাংলা টাইমস। লস অ্যাঞ্জেলেসে ৯ বছর ধরে বুফলা বাংলাদেশ ডে উদযাপন করে আসছে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!