লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল আনারকলির যুক্তরাষ্ট্র ত্যাগ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল কাজী আনারকলি যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি তলবে ঢাকায় গেছেন তিনি। কূটনীতিক আনারকলির গৃহকর্মী সাব্বির লস অ্যাঞ্জেলেস থেকে দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকায় আবারো একটি অপ্রীতিকর ঘটনা এড়াতে তাকে ঢাকায় তলব করা হলে তিনি গত সপ্তাহের মাঝামাঝি যুক্তরাষ্ট্র ত্যাগ করেন।
সূত্র জানায়, এরআগে পররাষ্ট্র দপ্তর থেকে তাকে জাকার্তায় মিনিস্টার হিসেবে বদলির তৎপরতা শুরু হয়। তবে জাকার্তা থেকে প্রয়োজনীয় ‘সিগন্যালের’ অভাবে তিনি সেখানে যোগদান করতে পারছিলেন না।
উল্লেখ্য, গত মাসে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দুজন বাংলাদেশি কূটনীতিক নিউইয়র্কের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম ও জাতিসংঘে বাংলাদেশি কর্মকর্তা হামিদুর রশীদকে গ্রেফতার করে পুলিশ।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ