লস এঞ্জেলেসে ইন মেমোরি অফ শেখ মুজিবুর রহমানের নাম
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক :
আমেরিকার একটি মহাসড়কে শোভা পাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। লস এঞ্জেলেসের ডাউন টাউন থেকে যে এডাপ্ট এ হাইওয়ে সংযুক্ত হয়েছে, সেই রাস্তার একটি সাইন বোর্ডে লেখা ‘ইন মেমোরি অফ শেখ মুজিবুর রহামন’।
আমেরিকায় বেশ কয়েকটি স্থানে মোহনদাস করমচাঁদ গান্ধীর ভাস্কর্য আছে। সেই ধারণা থেকে লস এঞ্জেলেসে শওকত চৌধুরী লস এঞ্জেলেসের ভারমন্ট ও শ্যাটো রিক্রিয়েশন পার্কে বঙ্গবন্ধুর একটি মুরাল এবং একটি বেঞ্চ স্থাপনের উদ্যোগ নেন। কিন্তু নানা জটিলতার কারণে সেই পরিকল্পনা বাদ দিয়ে তিনি হাইওয়ের বিজ্ঞাপন বোর্ডে বঙ্গবন্ধু নাম লেখার সিদ্ধান্ত নেন। এ জন্য তিনি পাঁচ বছরের জন্য ক্যালট্রানসের সঙ্গে চুক্তিবদ্ধ হন। পরে তিনি এ সিলবার লেক বিএলভিডি ১০১ থেকে ১১০ ইন্টাররেকশন পর্যন্ত বরাদ্ধ পান।
শওকত ইত্তেফাককে বলেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এককভাবে হলেও কাজটি করছি। বঙ্গবন্ধু বাঙালিদের জন্য স্বাধীন একটি দেশ উপহার দিয়ে গেছেন। বাঙালি জাতির পক্ষে তার ঋণ কোনোদিন শোধ হবার নয়। তাই তার সম্মানে আমার এই সামান্য শ্রদ্ধা নিবেদন।
উল্লেখ্য, শিকাগো শহরের ডেভন এভিনিউতে বঙ্গবন্ধুর স্মরণে ১৯৯৭ সাল থেকে স্থান পেয়েছে একটি ‘শেখ মুজিব ওয়ে’। এদিকে ওয়াশিংটন ডিসির খুবই কাছে বাংলাদেশি অধ্যুষিত আর্লিংটনে স্থায়ী একটি শহীদ মিনার প্রতিষ্ঠা এবং একটি রাস্তার নাম ‘শেখ মুজিব ওয়ে’ করার আবেদন আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে সিটির কাউন্টি বোর্ডে। ইওেফাক
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!