লস এঞ্জেলেসে মাইলস-এর মনমাতানো অনুষ্ঠান ও ফ্রেন্ডস ক্লাব অব ভ্যালীর পুরষ্কার বিতরণী
জাহান হাসান, লস এঞ্জেলেসঃ গত ১৩ অক্টোবর লিটল বাংলাদেশ লস এন্জেলেসের প্রাণকেন্দ্রে ফাউন্ডার চার্চ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেলো ফ্রেন্ডস ক্লাব অব ভ্যালী, লস এন্জেলেস আয়োজিত ফ্রেন্ডস টুর্নামেন্ট ২০১২ র বার্ষিক পুরষ্কার বিতরণী ও মাইলস এর কনসার্ট। লস এঞ্জেলেস, সান ফেরন্যান্ডো ভ্যালী ও ইনল্যান্ড এম্পায়ারের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে অষ্টমবারের মতো আয়োজিত ৬টি ইভেন্ট। প্রায় দুইমাস ধরে ১০০ জনের ও বেশী প্রো ও সৌখিন ক্রীড়াবিদেরা ব্যাডমিন্টন, ক্যারাম, দাবা, টে
আজীবন সম্মাননা জানানো হলো ক্রীড়াঙ্গনের তিনজন কৃতী ক্রীড়াবিদ ও সংগঠককে। বাংলাদেশের ফুটবল ইতিহাসের জনপ্রিয় খেলোয়ার, জাতীয় দলের ১৭ বছরের গোলকীপার, জাতীয় দলের কোচ শহিদুর রহমান চৌধুরী সান্টুকে আজীবন সম্মাননায় ভুষিত করা হয়। ফ্লোরিডা প্রবাসী ফুটবল কোচ শহিদুর রহমান চৌধুরী সান্টু লস এঞ্জেলেসে তাকে দেওয়া সম্মাননায় অভিভূত হয়ে বলেন, প্রবাসে ফ্রেন্ডস ক্লাব অব ভ্যালীর এই উদ্যোগ প্রাক্তন ক্রীড়াবিদদের সোনালী অতীতকে সমুজ্জ্বল রাখার পাশাপাশি নতুন প্রজন্মকেও উৎসাহ দেবে। তিনি ফুটবল ক্রিকেটকে ফ্রেন্ডস ক্লাবের বার্ষিক ইভেন্টে আবারও অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলের স্টাইলিশ ওপেনার ব্যাটসম্যান ওয়াহিদুজ্জামান মন্টুকেও আজীবন সম্মাননায় ভুষিত করা হয়। আজীবন সম্মাননা পেলেন চট্টগ্রাম আবাহনীর প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম, চট্টগ্রামের ক্রীড়াজগতের সফল সংগঠক এ আর খান। সঙ্গীতে সম্মাননা প্রদান করা হয় ফিডব্যাক ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য জনপ্রিয় ড্রামার খাজা এরশাদ মাইনুদ্দীন পপসিকে। বর্ণাঢ্য এই পুরষ্কার বিতরণী সন্ধ্যায় সাংবাদিকতায় লস এঞ্জেলেসের মিডিয়া ব্যক্তিত্ব লস এঞ্জেলেস প্রেসক্লাবের সদস্য একুশ নিউজ মিডিয়ার প্রধান জাহান হাসানকে ‘এক্সেলেন্স ইন জার্নালিজম অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এছাড়াও গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড প্রদানকারী হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন-এর সদস্য ও প্রাক্তন এক্সিকিউটিভ ডিরেক্টর জার্নালিষ্ট মুনওয়ার হোসেন পিয়ালকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। অভিনেত্রী তারিন জাহান ও বিউটিশিয়ান নাহিন কাজীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রদানের বর্ণাঢ্য এই অনুষ্ঠানে লস এন্জেলেস প্রবাসীদের মনমাতানো ব্যান্ডসঙ্গীত উপহার দেয় ঐতিহ্যবাহী মাইলস। মাইলস-এর ৩০ বছর পূর্তি উপলক্ষে জম-জমাট এই সম্মীলনিতে মাইলস-এর প্রাক্তন সদস্য লস এঞ্জেলেস প্রবাসী খাজা কামাল মাইনুদ্দীন ও লুসিয়ানা প্রবাসী মুসা রশীদ যোগ দেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফারহানা সাঈদ ও কেকা। পুরষ্কার বিতরনী পরিচালনা করেন ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা শফিউর রহমান ওরফে ফ্রেন্ড বাবু। সম্মাননা অনুষ্ঠান পরিচালনা করেন ফ্রেন্ডস ক্লাবের অন্যতম পৃষ্ঠপোষক এম কে জামান নান্টু। ফ্রেন্ডস ক্লাবের প্রেসিডেন্ট ফেরদৌস খান ক্রীড়াবিদসহ ক্রীড়া প্রসারে প্রবাসীদের আগ্রহ ও সহযোগীতার জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানে দেশ-বিদেশের ক্রীড়াবিদসহ অনেক প্রবাসীরা যোগ দেন।
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








